প্রাচীন সিন্দুরমতি দিঘির ইতিকথা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান সিন্দুরমতি দিঘি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামে অবস্থিত। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত এই দিঘিটির আয়তন ১৬.০৫ একর।
দিঘি কতটা প্রাচীন তা পাড়ের চারদিকে শত শত বছরের প্রাচীন জটাধারী বটবৃক্ষ দেখে বুঝা যায়। রয়েছে দিঘির পাড়ে গড়ে উঠা দশাধিক মন্দিরও।
জনশ্রুতি আছে বিশাল এই দিঘিটি খনন করেছিলেন শ্রীলঙ্কা থেকে আগত জৈনক হিন্দু জমিদার রাজ নারায়ন চক্রবর্তী।
জানা যায়, জমিদারের দুই মেয়ে সিন্দুর ও মতির নামে এই দিঘির নামকরণ করা হয়।
তবে এই দিঘির এই নাম করনের পিছনে রয়েছে রহস্য।রয়েছে ঐ এলাকার পুর্বপুরুষদের মুখ থেকে চলে আসা রোমাঞ্চকর,রহস্যঘেরা ইতিকথা।
ঐ এলাকার একজন স্থানীয় বাসিন্দা সুদর্শন দেউরী তার পুর্বপুরুষদের কাছ থেকে শুনা ইতিকথা আমাদের জানান।
তিনি বলেন, শ্রীলঙ্কা থেকে আগত জৈনক হিন্দু জমিদার রাজনারায়ণ চক্রবর্তী প্রজাদের কল্যাণের জন্য দিঘি খননের সিদ্ধান্ত নেন। কিন্তু দিঘি খননের পর তাতে জল না উঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন। এরপর এক রাতে তিনি গঙ্গা দেবীর স্বপ্নাদেশ পান,তার দুই মেয়েকে দিয়ে দিঘির মাঝখানে পূজা দিতে হবে।। সে অনুযায়ী তার দুই মেয়ে সিন্দুর ও মতিকে নিয়ে দিঘির মাঝখানে পূজার ব্যবস্থা করেন। পূজা শুরুর সময় দেখা যায় কিছু উপাচার নেই। তা সংগ্রহের জন্য জমিদার আবারও উপরে উঠে আসেন। তিনি উপাচার আনতে গেলে দিঘির মাটিফেটে চারদিক দিয়ে জলে টইটম্বুর হয়ে উঠে। সকলেই পাড়ে উঠলেও সিন্দুর ও মতি অথৈ জলে ডুবে যায়।
এরপর জমিদার, কন্যা শোকে অসুস্থ্য হয়ে পরেন।কিন্তু তিনি আবারও স্বপ্নে দেখেন তার দুই মেয়ে দেবত্ব ও অমরত্ব প্রাপ্ত হয়েছেন।জমিদার শেষবারের মত মেয়েদের দেখবার আকুতি জানান, এবং তার ইচ্ছা পুরণ হয়।
দিঘির মাঝখান থেকে সিন্দুর ও মতি একজন কনিষ্ঠ আঙুল আরেকজন শাড়ির আঁচল দেখানো ভঙ্গিতে শেষ বারের মত জমিদারকে আশ্বস্ত করেন!
জানা যায়,তাদের দুবোনের ওই নামে মন্দির স্থাপন করা হয়।এবং ওই ভঙ্গিমাতে তাদের প্রতিমা স্থাপন ও পূজা-অর্চনা করা হয়। আরও জানা যায় সেসময় দিঘি থেকে পূজা-অর্চনার জন্য সোনার সরঞ্জাম ভেসে উঠতো।কিন্তু কোন এক পুজারীর লোভ থাকায় সেই সরঞ্জামাদি আর ভেসে উঠেনি।
দিঘির নাম অনুযায়ী কালক্রমে গ্রামটিও একই নাম পায়। ১৯৭৫ সালে দিঘিটি সংস্করণের সিদ্ধান্ত নেয় সরকার। দিঘি থেকে প্রাচীন মূর্তি ও মুদ্রা পাওয়া যায়। যা এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।
দিঘিটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। প্রতি বছরই এই দিঘির পাড়ে রামনবমী তিথিতে জাঁকজমকপূর্ণ পূজা ও মেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ ভারত থেকেও অনেকে এই উৎসব দেখতে আসেন।
তাছাড়া বর্তমান এই দিঘির পাড়টি অসাম্প্রদায়িক চেতনার সাক্ষী। ছুটির দিন সহ অন্যান্যদিন গুলোতে সকল ধর্মের, সকল পেশার মানুষজন সময় কাটানোর জন্য আসেন।দিঘির পাড় ঘিরে হয়েছে অনেকের কর্মসংস্থান।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



