‘প্রিটি ওমেন’ জুলিয়ার সংসারজীবন
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২২ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
‘প্রিটি ওমেন’ খ্যাত জুলিয়া রবার্টসের কথা মনে আছে তো? আজ তার ৫২তম জন্মদিন। তিন সন্তানের জননী তিনি। অন্য নারীদের মতোই পরিবার নিয়ে ভাবেন বা টিভির সামনে ঘুমিয়ে পড়েন৷ অস্কার পেয়েছেন অভিনয়গুণে। পাঁচবার সেরা সুন্দরীর শিরোপা জয়ী হলিউড অভিনেত্রী জীবনের নানা গল্প থাকছে এখানে৷
তিন সন্তানে মা
তিন তিনটি ছোট বাচ্চার মা জুলিয়া রবার্টসের বাড়িতে ‘বোরিং’ বলে কিছু নেই৷ তিনিও অন্য মায়েদের মতো প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করেন৷ বাচ্চারা কখনো গাড়ি থেকে নামার সময় ওদের টিফিনবক্স নিতে ভুলে গেলে পাঁচবার ‘পিপল’ ম্যাগাজিনের দেয়া সেরা সুন্দরীর খেতাব জেতা জুলিয়া রবার্টসেরও খুব কষ্ট হয়৷
‘প্রিটি ওম্যান’
জুলিয়া রবার্টস ১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রিটি ওম্যান ছবিতে রিচার্ড গেয়ারের বিপরীতে দেহপসারিনীর ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন৷ ২০০১ সালে এরিন ব্রকোভিচ ছবির জন্য ‘অস্কার’ জিতেছেন তিনি৷
ব্যক্তিগত জীবনেও সফল
অভিনয় জীবনে যেমন সফল, তেমনি স্বামী ড্যানিয়েল মডার আর তিন সন্তানকে নিয়ে আপন সংসারেও সফল তিনি৷ ছবিতে জুলিয়া রবার্টস তাঁর বাচ্চাদের ফুটবল খেলতে নিয়ে গেছেন৷
সাধারণ নারী
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মালিবু শহরে একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন৷ সেখানে আরো অনেক হলিউড অভিনেতা-অভিনেত্রীর বাস৷ আর সে কারণেই নাকি অন্যদের চোখে তেমন একটা পড়েন না৷ তাছাড়া বাচ্চাদের স্কুলেও তাঁকে অন্য মায়েদের মতোই অপেক্ষা করতে হয়৷
মিষ্টি হাসি দিয়ে জানান
জুলিয়া রবার্টসকে ‘হোমকামিং’ নামে একটি টিভি সিরিজে সম্প্রতি দেখা যাচ্ছে৷ বাড়িতে বসে টিভিতে নিজেকে দেখতে কেমন লাগে? মিষ্টি হাসি দিয়ে জানান, সংসার, স্বামী আর তিন সন্তানের হাজারো কাজের পর টিভি দেখতে বসলে সোফাতেই নাকি ঘুমিয়ে পড়েন৷
সাফল্যের রহস্য কী
জুলিয়া রবার্টসের ভাষায়, ‘‘আমার পেশা আমার কাছে আনন্দদায়ক একটি ‘শো’৷ আমি নিজে যেমন উপভোগ করি, তেমনি অন্যদেরও আনন্দ দেই৷ আমি তো আর কারো শরীরে কোনো অপারেশন করি না, কাজেই অতটা সিসরিয়াসলি নেওয়ার কিছু নেই৷ তবে বাস্তব জীবনে সিরিয়াস হতে হয়৷ পায়ের নীচের মাটি শক্ত থাকতে হবে, অর্থাৎ বাস্তব জীবন তো আর ছেলেখেলা নয়!’’
‘আগের মতোই আছি’
গত ৩০ বছর ধরেই অভিনয় করছেন জুলিয়া রবার্টস৷ ২০ বছরের জুলিয়া আর ৫০ বছরের জুলিয়ার মধ্যে পার্থক্যের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ ৩০ বছরের আগের সেই মেয়েটিই আছি আমি, শুধু বয়স বেড়েছে’’৷ তাঁর সেই ভুবনজয়ী হাসি হেসে জার্মানির নারী বিষয়ক জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন ‘বিল্ড ডেয়ার ফ্রাউ’-কে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হলিউডের স্বপ্নকন্যা জুলিয়া রবার্টস৷
পরিপূর্ণ নারী
জুলিয়া রবার্টস জানিয়েছেন, তার সুখি জীবনের পেছনে রয়েছেন তার স্বামী ড্যানিয়েল৷ স্বামী, সংসার আর সন্তানদের নিয়ে তিনি পরিপূর্ণ একজন সুখি মানুষ৷ এই সুখি জীবন নিয়ে সত্যি আনন্দিত।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



