প্রেসিডেন্ট প্রার্থী হতে ডেমোক্র্যাটদের কমলায় আস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন। দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ইমেইলে ভোট শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই প্রয়োজনের বেশি সংখ্যক ভোট পেয়েছেন কমলা। আসন্ন এ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানোয় অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই।
ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কামলা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস গড়বেন কমলা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






