ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমা ফজিলাতুন্নেসা বাপ্পির নামাজে জানাজা আজ বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।