ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১২:৫৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

ফরিদপুরে সাপের কামড়ে ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেলে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম কাকন শিকদার কানন (৩৪)। তিনি চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রোববার (৩০ জুলাই) বিকেলে কাকন বাড়ির রান্নাঘরে কাজ করতে যান। এ সময় সাপের ছোবলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।