ফাইনালে ভারত, ১২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
শামির সঙ্গে উল্লাস রোহিতের।
১২ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে ভারত। বিরাট কোহলি, শ্রেয়স আয়ারের শতরান এবং মহম্মদ শামির সাত উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে হারাল ভারত। রবিবার ফাইনাল আমদাবাদে।
রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত। টানটান উত্তেজনা। সমানে-সমানে লড়াই। চাপ, পাল্টা চাপের খেলা। বুধবার রাতে আরবসাগরের তীর দেখল সব কিছুই। সব পেরিয়ে অবশেষে স্বস্তি। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। ১২ বছর আগে যে মাঠে ট্রফি জিতেছিল তারা, সেখানেই নিউ জ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল পাড়ি দিচ্ছে আমদাবাদে। আগামী রবিবার প্রতিপক্ষ কারা, তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।
বুধবার প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ড্যারেল মিচেলের সেঞ্চুরি পরও ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
আজ বুধবার রেকর্ড রান করার দিনে জোড়া সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত।
কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।
বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি। শুভমান গিলের ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় গড়া অনবদ্য ৮০* এবং অধিনায়ক রোহিত শর্মার ২৯ বলের ৪৭ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











