ফাগুনে ফুলের সাজে অনন্যা নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বসন্ত মানেই আগুন রাঙা ফাগুন। এ ফাগুনে প্রকৃতিতেই শুধু উচ্ছ্বাসের রঙ ছড়ায় না, রঙ ছড়ায় প্রতিটি তরুণ প্রাণেও। প্রাণের টানে, আর প্রকৃতির স্বাভাবিক নিয়মে মন হয়ে ওঠে উত্তাল, বাঁধনহারা। আর ফাগুনে নিজেকে রাঙাতে চলে নানা আয়োজন। বেশ কয়েকবছর ধরেই অন্যান্য উৎসবের মতোই ফাগুনেও রং মিলিয়ে নতুন পোশাক কেনার প্রচলন শুরু হয়েছে। হলুদ, বাসন্তী রঙের পোশাক আর ফাগুনের নানা ফুলের সাজে এদিন প্রত্যেক নারীই হয়ে ওঠেন অনন্যা। শুধু সুন্দর পোশাক পরলেই তো হবে না, সেই সঙ্গে সাজটাও হতে হবে মানানসই।
কেমন মেকআপ এই সময়ে উপযুক্ত, কোন রঙের লিপস্টিক বেশি মানানসই হবে, জুতা কি হিল পরবেন নাকি ফ্লাট- থাকে নানা চিন্তা। ফাগুনের প্রথম দিনটি স্বাভাবিকভাবেই বেশ রৌদ্রোজ্জ্বল হবে। তাই সাজ পোশাক খুব বেশি জমকালো হওয়া চলবে না।
শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ফ্রক যে যাই পরুক না কেন তাতে থাকা চাই হলুদ, বাসন্তী কিংবা লাল রঙের ছোঁয়া। তবে এর সঙ্গে ব্যবহৃত হচ্ছে আরও নানা রং। কন্ট্রাস্ট রং হিসেবে বেগুনি, সবুজ, গাঢ় নীল রংগুলোও মানিয়ে যাচ্ছে বেশ।
আজকাল সব বয়সীই পোশাক-সাজ নিয়ে বেশ সচেতন থাকে। তাদের এ সচেতনতাকে কেন্দ্র করেই দিন দিন গড়ে উঠছে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নানা রঙের, নানা ডিজাইনের পোশাক। আরও আছে কাঠ, মাটি, মেটাল, পাথর, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি চুড়ি, কানের দুল, গলার মালা ইত্যাদি।
বসন্তে ভারি মেকআপ না দিয়ে বরং নিজের স্বাভাবিক রূপকেই রঙিন করে ফুটিয়ে তুলুন। চোখে গাঢ় করে কাজলের রেখা টেনে ঠোঁটে দিন লাল লিপস্টিক। কপালে টিপ দিতে ভুললে চলবে না। আর হাতে পরুন কাচের চুড়ি। তবে মেকআপ ঠিক কতটুকু বা কীভাবে করবেন তা ব্যক্তিগত পছন্দ।
কিন্তু দিনের সাজে কখনও ভারী মেকআপ মানায় না। তাই ফাউন্ডেশন বা বেইজ মেকআপ স্বাভাবিক রাখাই ভালো। রাতের সাজে কিছুটা ভারী মেকআপ মানিয়ে যায়। আর সে ক্ষেত্রে রাতের সাজে চাইলে চোখে সিমারি আইশ্যাডোও বেছে নেয়া যেতে পারে।
ফাগুন দিনের সাজটা অনেকটাই চুলের সাজের ওপর নির্ভরশীল। কারণ চুলের সাজে নানা রঙের তাজা ফুলের ব্যবহারই আপনাকে এদিন আরও বেশি রঙিন করে তুলবে। তাই খোঁপা বা বেণি করে চুলে গাঁদা ফুলের মালা পেঁচিয়ে নিন। চুল ছেড়ে রাখতে চাইলে একপাশে গুঁজে নিতে পারেন গোলাপ বা জারবেরা ফুল। রং মিলিয়ে শাড়ি কিংবা সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরতে পারেন ফুল।
পোশাকের রঙের সঙ্গে হুবহু না মিলিয়ে সব রঙের পোশাকের জন্য সাদা ফুল বেছে নিতে পারেন। অথবা লালরাঙা ঠোঁট আর লাল টিপের সঙ্গে মিলিয়ে পরতে পারেন লাল ফুল। দিনের বেলায় ফুল কম পরুন।
বড় হলে একটা ফুলই থাক। ছোট ফুল হলে দুটি বা তিনটি নিন। রাতের সাজে গ্লিটারসহ ফুল বেছে নিন জমকালো কোনো পোশাকের সঙ্গে। যখন বড় ফুল পরবেন, তখন গলা ও কানের গহনাটা একটু হালকা বেছে নিন। গাঁদা, গোলাপের পাশাপাশি মেরুন, হলুদ, সাদা, নীল রঙের চন্দ্রমল্লিকা, ক্যালানডুলা ফুলগুলোও আপনাকে রঙিন করে তুলতে সাহায্য করবে।
ফাগুনের প্রথম দিনে সারা দিনের জন্য বের হলে হাইহিল এড়িয়ে আরামদায়ক স্যান্ডেল পরুন। অল্প উঁচু বা ফ্লাট স্যান্ডেল পরলেই হাঁটতে সুবিধা হবে। বেরোনোর আগে প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে নিন।
পানির বোতল, ছাতা, টিস্যু পেপার সঙ্গে রাখা চাই। পাশাপাশি লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার আর চিরুনিও গুছিয়ে নিন যেন প্রয়োজনে ব্যবহার করা যায়। সঙ্গে রাখা চাই ছোট একটি আয়নাও। ঘর থেকে বের হওয়ার আগে ছিটিয়ে নিন সুগন্ধি। এরপর সারা দিন প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ান ফাগুনের সাজে। আনন্দ আর ভালোবাসায় রাঙিয়ে তুলুন ফাগুনের প্রথম দিনটি।
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


