ফিস্টুলা আক্রান্ত মায়েদের করুন অবস্থা
আপডেট: ০৪:৪১ এএম, ২৮ অক্টোবর ২০১৩ সোমবার
সুচিত্রা রায়, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : মাত্র বারো বছর বয়সে প্রথম সন্তান প্রসব করেন যাত্রাবাড়ি বস্তির মঞ্জুরী বেগম। অপারেশনের মাধ্যমে প্রসব হলেও সন্তানকে বাঁচানো যায়নি। প্রসবের দশ দিন পর মুত্রথলি থেকে কৃত্রিম নল খুলে নেওয়া হয়। সেই থেকে শুরু হয় নিয়মিত প্রস্রাব ঝরা। সন্তান প্রসবের প্রায় দুই বছর পর বিরক্ত হয়ে রাহেলাকে ছেড়ে চলে যান তার স্বামী। এখন রাহেলার বয়স প্রায় পয়ত্রিশ। থাকেন বড় ভাইয়ের বাসায়। শরীর থেকে প্রস্রাবের উৎকট গন্ধ বেরুচ্ছে সব সময়। গত ১৫-১৬ বছর ধরে প্রস্রাব ঝরছে। নিজের গন্ধ এখন আর নিজেও সহ্য করতে পারেন না।
হাসপাতালের বারান্দায় বসে অসহায় হালিমার কান্না ভারী করে তুললো চারপাশ। পাশেই বসেছিলেন তার স্বামী রহিম মিয়া। তার স্ত্রী ময়নাও ফিস্টুলায় আক্রান্ত। বার বছর আগে অপারেশনের মাধ্যমে একটি মৃত সন্তান প্রসব করেন ময়না। সে থেকেই দেখা দেয় ফিস্টুলা। নিঃস্ব পরিবারের সব কিছু বিক্রি করে চলছে তার চিকিৎসা। গত শনিবার আরেক দফা অপারেশন হয়েছে বটে, কিন্তু ময়না কতটুকু সেরে উঠবেন তা ঠিক করে বলতে পারছেন না চিকিৎসকরাও।
শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিস্টুলা সেন্টারে চিকিৎসাধীন মঞ্জুরী বা হালিমাই নন, নিরাপদ মাতৃত্বের অভাবে দেশের অসংখ্য মা অসহনীয় যন্ত্রনার এই রোগে ভুগছেন। প্রত্যন্ত অঞ্চরের নারীরা মাতৃত্বের স্বাদ নিতে গিয়ে প্রসবজনিত সেবা না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন এই রোগে। কিন্তু ফিস্টুলা রোগীর সঠিক কোন পরিসংখ্যান নেই দেশে। জাতীয় পরিসংখ্যা ব্যুরোর দেওয়া তথ্য মতে, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৪ লাখ ফিস্টুলা রোগী রয়েছে। প্রতি বছর প্রায় দুই লাখ চলি¬শ হাজার গর্ভবতী মা প্রসবজনিত জটিলতার কারণে যোনি পথে অনবরত প্রস্রাব ঝরা বা ভিভিএফ (ভেসিকো ভ্যাজাইনা ফিস্টুলা) এবং পায়ুপথে অনবরত প্রস্রাব ঝরা বা আরভিএফ (রেকটো ভ্যাজাইনাল ফিস্টুলা) রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে ১ দশমিক ২২ মিলিয়ন মা অনবরত প্রস্রাব ঝরা ফিস্টুলায় ভুগছেন।
ফিস্টুলা এক ধরনের প্রসবজনিত জটিলতা থেকে সৃষ্ট রোগ। চিকিৎসকরা মায়েদের ফিস্টুলায় আক্রান্ত হওয়ার জন্য তিনটি প্রধান কারণ উলে¬খ করেছেন। এগুলো হলো-ঝুঁকিপুর্ণ ও দেরিতে সন্তান প্রসব, অল্প বয়সে বিয়ে ও অপুষ্টি। তবে অসচেতনতা বা অজ্ঞতাকেও দায়ি করেছেন তারা।
দেশে নিরাপদ মাতৃত্বের খোঁজ নিতে গিয়ে খুবই হতাশাজনক চিত্র উঠে এসেছে। পরিবার পরিকল্পনা অধিদফতর ও ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভের সর্বশেষ প্রতিবেদন বলা হয়েছে, ঝুঁকিপুর্ণ প্রসবের কারণে এখনো দেশে সন্তান জš§ দিতে গিয়ে প্রতি হাজারে ৩ দশমিক ২ জন হিসেবে লাখে ৩শ’ ২০ জন মায়ের করুণ মৃত্যু হচ্ছে।
উভয় প্রতিবেদনে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবার নাজুক চিত্র তুলে ধরে আরো বলা হয়েছে, মাত্র ১৫ শতাংশ মা স্বাস্থ্য সেবা কেন্দ্রে সন্তান প্রসব করছেন। বাড়িতে সন্তান প্রসবের সময় দক্ষ ধাত্রীর সেবা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ প্রসূতি। মাত্র পাঁচ শতাংশ মা অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সুযোগ পাচ্ছেন।
জনসংখ্যা বিশেষজ্ঞরা ফিস্টুলার জন্য বাল্যবিবাহ ও নারী নির্যাতনকেও দায়ি করেছেন। ইউএনএফপিএ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে এখনো কিশোরী মেয়েরা ২০ বছরের আগেই মা হচ্ছে। ১৮ বছর হওয়ার আগেই অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। ১৮ বছরের নিচে ৭৫ শতাংশ মেয়েই অভিভাবকের ইচ্ছায় বিয়ে করতে বাধ্য হচ্ছে। ফলে অল্প বয়সে মা হতে গিয়ে প্রজননস্বাস্থ্য ঝুঁকিপুর্ণ হয়ে পড়ছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারা দেশে দশটি সরকারি মেডিকেল কলেজে একটি করে ফিস্টুলা সেন্টার রয়েছে। এসব সেন্টারে ফিস্টুলা আক্রান্ত রোগীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে এই চিত্র সম্পূর্ণ উল্টো। সারা দেশের সাড়ে চার লাখ ফিস্টুলা রোগীর জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ৮৯ জন ও নার্স ৯৪ জন।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসি) ছাড়া অন্য কোন হাসপাতালে ফিস্টুলা রোগীরা ন্যুনতম চিকিৎসাও পাচ্ছেন না। এদিকে বেহাল অবস্থা ডিএমসি’র ফিস্টুলা সেন্টারেরও। ডিএমসি’র ১৬ শয্যার ওয়ার্ডে রোগী রয়েছে ত্রিশজন। মাত্র একজন সহকারি অধ্যাপক ও দশজন নার্স দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ওয়ার্ডটি। সরজমিনে ডিএমসিতে গিয়ে দেখা গেছে, পোস্ট ফিস্টুলা ওয়ার্ডে কাজ করছেন মাত্র ছয় জন নার্স। রাতে চিকিৎসক থাকেন না। একজন করে নার্সকে সামাল দিতে হচ্ছে ত্রিশজন রোগীকে। ওষুধ সংকটের কারণে এন্টিবায়োটিক ট্যাবলেট সিপ্রোসিন, সিপ্রোসিন ইনজেকশনসহ জীবনরক্ষাকারী ও সাধারণ কোন ওষুধই হাসপাতার থেকে দেওয়া হচ্ছে না। অপারেশনের কক্ষটিসহ সব কক্ষের বিছানা-চাদরসহ আসবাবের বেহাল দশা।
এদিকে ফিস্টুলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার জানান, ফিস্টুলা থেকে রক্ষা পেতে নিরাপদ মাতৃত্ব অপরিহার্য। প্রসব ব্যাথা শুরুর পর থেকে ৮ ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে সন্তান প্রসব না হলে তাকে অবশ্যই হাসপাতালে অপারেশনের মাধ্যমে নিরাপদ সন্তান প্রসব করাতে হবে। তাও সম্ভব না হলে অবশ্যই ১২ ঘন্টার মধ্যে প্রসব করাতে হবে।
তিনি বলেন, ১২ ঘন্টার পর যে কোন প্রসবই ঝুঁকিপুণ। এ থেকে মায়েদের ফিস্টুলা আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তিনি আরো বলেন, পুষ্টিহীন মা ও কিশোরী মায়েরাও ফিস্টুলায় আক্রান্ত হতে পারে। তবে পুষ্টি নিশ্চিত করতে কেবল গর্ভকাল নয়, নারীকে শৈশব থেকেই পুষ্টিকর খাবার দিতে হবে।
চিকিৎসকরা জানান, অপুষ্টির শিকার নারীদের প্রসব পথ সংকুচিত থাকায় খুবই সাবধানে নিরাপদ প্রসব করাতে হয়। দেরি হলে গর্ভস্থ শিশু ভূমিষ্ট হওয়ার জন্য ক্রমাগত গর্ভথলিতে চাপ দিতে থাকে। এর ফলে যোনি, জরায়ু ও পায়ুপথের টিস্যুতে চাপ সৃষ্টি হয় এবং পচন ধরে। তারা জানান, মূত্র ও পায়ু নালীতে এক ধরনের ক্ষত বা ছিদ্র হয়ে যোনি বা পায়ুপথের সঙ্গে মূথলির সরাসরি সংযোগ সৃষ্টি হয়। এর ফলে অনবরত প্রস্রাব ঝরে।
৭ অক্টোবর’২০১৩
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস










