ফুল ভাসিয়ে পালিত হচ্ছে পাহাড়ের বৈসাবী উৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট থেকে
করোনায় স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে ঘরোয়াভাবে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ণৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বৈসাবী।
বৈসাবী উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় শহরের ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনতলী এলাকা, অন্যান্য পাহাড়ী সম্প্রদায় ও সংগঠনের উদ্যোগে শহরের রাজবাড়ী ঘাট, বনরুপা দেবাশীষ নগরসহ কাপ্তাই হ্রদ বেষ্টিত বিভিন্ন এলাকায় তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী দেশ ও সমাজের কল্যাণের জন্য কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে বৈসাবীর আনুষ্ঠানিকতা শুরু করেন।
বৈসাবীতে সপ্তাহব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন থাকলে ও করোনার কারণে ঘরোয়াভাবে পার্বত্য চট্টগ্রামে বৈসাবী উৎসব পালিত হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। তিনি জানান, করোনার কারণে বৈসাবী উৎসব পালন কমিটিরি সিদ্ধান্ত অনুযায়ী সরকারী নির্দেশনা মেনে ঘরোয়াভাবে স্বাস্থ্যবিধি মেনে বৈসাবী উৎসব পালন করা হচ্ছে।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র-ণৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয় রীতি অনুযায়ী বৈসাবীতে সপ্তাহব্যাপী বিভিন্ন খেলাধূলাসহ উৎসবের আয়োজন করা হলে ও তাদের ৩দিনই থাকে বৈসাবীর মূল আয়োজন। তার মধ্যে ১২ এপ্রিল কাপ্তাই হ্রদে ফুল বাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু, ১৩ এপ্রিল পাহাড়ী ঐতিহ্যবাহী পাজন, পিঠাসহ বিভিন্ন ধরনের রান্না করে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে শুরু হয় মূল বিজু, এবং ১৪ এপ্রিল বৈসাবীর শেষ দিন শুরু হয় গইজ্জ্যা-পইজ্জ্যা উৎসব। বৈসাবীর শেষ দিনে পাহাড়ীদের বাসায় তাদের ঐতিহ্যবাহী পানীয় দো-চোয়ানীর মাধ্যমে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
১৫ এপ্রিল মারমা জনগোষ্ঠীর উদ্যোগে শুরু হয় সাংগ্রাঁই জল উৎসব। এ উৎসবের মাধ্যমেই শেষ হয় পাহাড়ের বৈসাবী উৎসব।
বৈসাবী উৎসব পরিচালনা কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবারও সরকারী নির্দেশনা মেনে ঐতিহ্যবাহী খেলাধুলা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বড় উৎসব বাদ দিয়ে একান্ত ঘরোয়াভাবে পরিবার পরিজন নিয়ে এ উৎসব পালন করবেন এখানকার বসবাসরত পাহাড়ী জনগণ।
বৈসাবীকে চাকমা সম্প্রদায়ের বিজু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাঁই, তঞ্চগ্যা সসম্প্রদায়ের বিষু, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু নামে পরিচিত হলে ও সকলে বর্ষ বিদায় এবং নববর্ষকে বরণ উপলক্ষে এ উৎসবগুলো পালন করে থাকেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



