ফের তলব অনন্যাকে, এনসিবিতে শাহরুখের দেহরক্ষী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় বৃহস্পতিবার দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আরও চার ঘণ্টা ধরে নানাভাবে জেরা করা হয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। সোমবার তৃতীয় দফায় আবারও তাকে দপ্তরে হাজির হতে বলেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, তদন্ত কাজে পূর্ণ সহযোগিতা করছেন অনন্যা।
যদিও গত দুই দিনই এনসিবির বলে দেওয়া সময়ের কয়েক ঘণ্টা পরে দপ্তরে পৌঁছেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অভিনেত্রী অনন্যা। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অশোক জৈন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকাল সকাল নায়িকাকে এনসিবির দপ্তরে পৌঁছে যেতে বলা হয়েছে।
এদিকে, এনসিবির হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাস দেন অনন্যা। ওই চ্যাটে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’ যদিও অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনও হাতে পায়নি এনসিবি।
অন্যদিকে আরিয়ানের সঙ্গে ওই চ্যাট সম্পর্কে অনন্যার দাবি, নিছক রসিকতা করতেই ওসব কথা বলেছিলেন তিনি। তারই ভিত্তিতে নাকি তাকে প্রশ্ন করা হয়েছে। অনন্যা এও দাবি করেন, তিনি জানতেন না যে গাঁজা কোন প্রকার মাদক। নিজে জীবনে কোনো দিন মাদক সেবন করেননি বলেও জানান তিনি।
এরই মধ্যে অনন্যা এনসিবির দপ্তর থেকে বেরোনোর পরে শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংহকে দেখা যায় সেখানে। একটি মুখ বন্ধ রহস্যজনক ফাইল নিয়ে দপ্তরে ঢোকেন তিনি। সে সময় রবি সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তাই তার এনসিবির দপ্তরে ওই যাওয়ার কারণ বা ওই ফাইলে কী আছে, তাও জানা যায়নি।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর মাদক পার্টি থেকে কয়েকজন বন্ধুসহ এনসিবির হাতে গ্রেপ্তার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান। এরপর থেকে তিন সপ্তাহ ধরে তিনি সংস্থাটির জেলে বন্দি। তিন দফায় আবেদন করেও নিম্ন আদালতে জামিন পাননি। ফলে হাইকোর্টে আবেদন করেছেন আরিয়ানের আইনজীবী। মঙ্গলবার তার শুনানি।
আরিয়ানের এই মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। সোমবার ফের তাকে ডাকা হয়েছে। এছাড়া অনন্যার আন্ধেরির বাড়িতে তল্লাশিও চালানো হয় গত বৃহস্পতিবার। একই দিনে এনসিবি হানা দেয় শাহরুখ খানের বাড়িতেও। যদিও সেখানে তল্লাশির জন্য যাননি বলে এদিন জানান এনসিবির কর্তারা।
ওই দিনই এনসিবির আর্থার রোডের জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করে আসেন শাহরুখ খান। ১৫ মিনিট কথা বলেন না। এ সময় দুঃখপ্রকাশ করেন আরিয়ান। কিং খানকে উদ্দেশ্য করে বলেন, ‘আই অ্যাম সরি বাবা’। জবাবে শাহরুখ বলেন, ‘আই ট্রাস্ট ইউ বেটা’।
অর্থাৎ, নিজের ছেলের প্রতি অগাধ বিশ্বাস বলিউড তারকার। এবার তিনি ছেলেকে কবে জামিনে মুক্ত করতে পারেন, সেই অপেক্ষা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









