ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।
অনতিবিলম্বে রাশিয়ায় ফেসবুকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত।
সোমবার (২১ মার্চ) এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।
ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।
দুই সপ্তাহ আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল।
কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু এর মাধ্যমে তারা তাদের সেই নীতি ভেঙেছিল।
এ খবর ফাঁস হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্য হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।অবশেষে সেই নিষেধাজ্ঞা দিলো রাশিয়া।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়।
তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
সূত্র : দ্যা গার্ডিয়ান
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস