ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণা, আইডি বাঁচাতে যা করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অন্যভাবে বললে ফেসবুক এখন নিয়মিত জীবনের অংশ হয়ে উঠছে। কার্যতই ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। কিন্তু বেশ কয়েকটি হ্যাকার চক্র ফেসবকু অ্যাকাউন্ট সুরক্ষিত করার নামে প্রতারণা করছে। হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ অনেক তথ্য। তবে কিছুটা কৌশলী হলে এ যাত্রায় বেঁচে যাওয়া সম্ভব।
তবে এর আগে চলুন, জেনে নেওয়া যাক ফেসবুক প্রটেক্ট কি? আপনার কাছে Facebook Protect এর নাম করে কোনো ইমেইল আসে তবে এই ইমেইল থেকে সতর্ক থাকুন। এই ইমেইলে জানানো হবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে এই ফিচার অ্যানাবল না করলে আপনার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত ফেসবুক প্রটেক্ট অ্যানাবল করছেন ততদিন বন্ধ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
এমন ইমেইল দেখলেই ভাববেন, এটি একটি ফিশিং ইমেইল। সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে নিয়মিত এই ধরনের ইমেইল পাঠাতে থাকে প্রতারকরা।
এ ধরনের ইমেইলের লিংকে একবার ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। যার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করে দিতে পারে হ্যাকাররা।
হ্যাকাররা আপনার কাছে ইমেইলকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য [email protected] থেকে ইমেইল পাঠাবে। যা দেখে এক নজরে আপনার মনে হতে পারে কোন ফেসবুক ব্যবহারকারী এই ইমেইল করেছেন।
তবে চাইলে ইমেইলের লিংকে ক্লিক না করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে Facebook Protect অ্যানাবল করতে পারবেন। কীভাবে করবেন এই কাজ? চলুন জেনে নেওয়া যাক-
১। Facebook পেজে লগ ইন করুন।
২। ডান দিকে উপরে মেনু বাটনে ট্যাপ করুন।
৩। Settings & Privacy Settings সিলেক্ট করুন।
৪। ডেক্সটপ থেকে Security and Login অথবা মোবাইল থেকে Password and Security অপশন সিলেক্ট করুন।
৫। এখানে Facebook Protect এর অধীনে দেখতে পাবেন Facebook Protect is Off। Get Started (ডেক্সটপ) অথবা মোবাইল থেকে তীর চিহ্নে সিলেক্ট করুন
৬। পরে স্ক্রিনের নির্দেশিকা অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই শক্তিশালী পাসওয়ার্ড ও টু ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল থাকলে আর কিছুই করতে হবে না।
তবে সুরক্ষার জন্য সাইবার বিশেষজ্ঞরা সব সময় টু ফ্যাক্টর অথেনটিকেশন অ্যানাবল রাখার পরামর্শ দিয়েছেন। নিজের অ্যাকাউন্টে এখনও এই সুরক্ষা ফিচার অ্যানাবল না থাকলে এখনই তা অ্যানাবল করে নিন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






