ফেসবুকে ক্রিকেট ছাড়ার ঘোষণা রোমানার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অনেকটা রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। শনিবার রাতে এক রহস্যময় ফেসবু পোস্টে ক্রিকেট থেকে অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাইগ্রেস এই অলরাউন্ডার। যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাত সাড়ে ১০ টার দিকে একটি স্ট্যাটাস দেন রুমানা। সেখানে লিখেন, নো মোর ক্রিকেট। যার বাংলা অর্থ, আর ক্রিকেট নয়।
ছোট বেলায় স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার। মায়ের স্বপ্ন ছিল মেয়ে রুমানা আহমেদ যেন ডাক্তার হয়। কিন্তু এইএচসিতে ভর্তি হওয়ার পরই দুটি স্বপ্ন শেষ হয়ে যায়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১১ সালে। ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারে অর্ধশত ম্যাচ খেলে প্রায় ২৩ গড়ে করেছেন ৯৬৩ রান। সর্বোচ্চ ৭৫ রানের একটি ইনিংস আছে তার। ঝুলিতে উইকেটও আছে ৫০টি। সর্বোচ্চ ২০ রান খরচায় ৪ উইকেট।
গত বছরের ডিসেম্বরে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। তারপর আর এই ফরম্যাটে খেলতে নামেননি তিনি।
২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার। ১৩ গড়ে করেছেন ৮৫৪ রান। আছে ৫০ রানের একটি ইনিংস। ঝুলিতে আছে ৫০ উইকেট। ২ রান খরচায় ৩ উইকেট যার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তবে এই বছরের ফেব্রুয়ারিতে কেপটাউনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর খেলতে দেখা যায়নি তাকে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











