ফেসবুকে রাজনৈতিক পোস্ট, বিপাশা বললেন ‘এটা আমি নই’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ফেসবুকে ব্যবহার করেন না অভিনেত্রী বিপাশা হায়াত। অথচ তার নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে রাজনৈতিক পোস্ট দেয়া হচ্ছে নিয়মিত। এসবের কিছুই জানেন না বিপাশা হায়াত।
শনিবার (১০ আগস্ট) সকালে বিপাশা হায়াত নামের সেই ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেয়া হয়েছে! এতে এই অভিনয়শিল্পী বিব্রত ও বিস্মিত।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’
জানা গেছে, বিপাশা হায়াত বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে এ মুহূর্তে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকে তিনি বলেন, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তা-ও আমার বোধগম্য নয়।’
বিপাশা আরও বললেন, ‘আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই। সেটা ভালো কি খারাপ, তা-ও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।’
একটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এখন সেই মাধ্যমে নেই তিনি। লেখালেখি ও চিত্রকর্ম- এই দুই মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। বরাবরই নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পছন্দ করেন বিপাশা। বললেনও তা-ই, ‘আমি আমার কাজটাই করতে ভালোবাসি, যে কাজটা আমার, সেটাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











