ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
চাঁদপুরের মতলবে আফসানা মিমি (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে। তবে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছু লেখেনি সে।
মঙ্গলবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আফসানা মিমি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে। সে স্থানীয় রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিনতলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকে। ওই বাসায় আফসানা তার বোনের সঙ্গে থেকে পড়াশুনা করতো। ঘটনার দিন হালিমা তার চার বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুর গ্রামে বাবার বাড়িতে যায়। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভেতর থেকে দরজা লাগানো। পরে আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে বোনের ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পায়।
ওই কলেজছাত্রীর আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে আফসানা মিমি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখে যায়। তবে সেখানে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছুই লিখে যায়নি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, কী কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হবে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


