ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:০১:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ফোর্বসের তালিকায় ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

প্রধানমন্ত্রী।  ফাইল ছবি।

প্রধানমন্ত্রী। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৯তম স্থানে আছেন। মঙ্গলবার এ তালিকা ঘোষণা করা হয়।

এই সাময়িকীর গত বছরের করা তালিকায় তিনি ছিলেন ২৯তম অবস্থানে। সে হিসেবে পূর্বের অবস্থান থেকে ১০ ধাপ পেছালেন তিনি। এর আগের বছরের তালিকায় তিনি ছিলেন ২৬ তম স্থানে।

এ বছর ক্ষমতাধর ১০০ নারীর প্রথমজন হলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। তিনি এই নিয়ে টানা ১০বার এই অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন, তাও তৃতীয় হয়ে! এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেত্রী, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন সপ্তম স্থানে। কমলাসহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।

এ ছাড়া ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি। তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি।

এই বিভাগের জনপ্রিয়