ফ্রিজ খুললেই দুর্গন্ধ, কী করবেন?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফ্রিজের দরজা খুললে নাকে এসে ধাক্কা দেয় দুর্গন্ধ। যারা প্রতিদিন কাজের চাপে রান্নাবান্নার সময় পান না, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও কঠিন। ফ্রিজ যখন এতটাই দরকারি, তখন এর যত্নও নিতে হবে মন দিয়ে। দীর্ঘ দিনের অযত্নের কারণেই কিন্তু ফ্রিজে এমন গন্ধ হতে পারে। দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবারদাবার রাখাও কিন্তু নিরাপদ নয়। ফ্রিজের গন্ধ দূর করবেন কোন উপায়ে?
ভিনিগার
ফ্রিজে অতিরিক্ত গন্ধ হলে তা দূর করতে অন্যতম ভরসা হতে পারে ভিনিগার। এক কাপ পানিতে তিন ফোঁটা ভিনিগার দিয়ে ফুটিয়ে নিন। পানিটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর ফ্রিজ খুলে দেখবেন গন্ধ একেবারে চলে গেছে।
এসেন্সিয়াল অয়েল
ফ্রিজের গন্ধ তাড়াতে ব্যবহার করতে পারেন এসেন্সিয়াল অয়েল। দুর্গন্ধ কেটে গিয়ে সুগন্ধে ভরে উঠবে ফ্রিজ। একটি তুলো তেলে ভিজিয়ে প্রতিটি তাকে রেখে দিন। তখন যেন ফ্রিজে কোনও খাবার না থাকে। কয়েক ঘণ্টা রাখার পর ফ্রিজের দরজা খুলুন, দেখবেন বাজে গন্ধ চলে গিয়েছে।
খাবার রাখুন বায়ুনিরোধী কৌটোতে
ছোলার ডাল রেঁধেছিলেন। কিছুটা তুলে রেখে দিয়েছিলেন ফ্রিজে। কিন্তু সে কথা ভুলেই গিয়েছিলেন। চার দিন পর ফ্রিজ ঘাঁটতে গিয়ে উপরের তাকের কোণা থেকে আবিষ্কার করলেন ছোলার ডালের কৌটো। ফ্রিজে রাখলেও ততদিনে ডালে গন্ধ হয়ে গেছে। সেই গন্ধ ছড়িয়ে পড়েছে ফ্রিজের সর্বত্র। তাই খাবার ফ্রিজে রাখার সময়ে এমন পাত্রে ভরুন, যাতে বায়ু প্রবেশ করতে পারে না।
প্রতি দিন পরিষ্কার করুন
নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সময়ের অভাবে অনেকেরই ফ্রিজ পরিষ্কার করা হয় না। সেটা করলে চলবে না। পাঁচ মিনিট হলেও সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার রাখুন। প্রতি দিন যত্ন না করলে ফ্রিজে গন্ধ হওয়া অস্বাভাবিক নয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








