ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৯:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার

আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প, পরিবারের অন্য সদস্যেরা এবং তার প্রচারণা দলের সদস্যরা।

বিজয়ী ভাষণের শুরুতে সকলকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।

‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে,’ তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।

নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প।