বগুড়ার বিভিন্ন স্থানে বসেছে নবান্নের মাছের মেলা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
‘আবার জমবে মেলা বটতলা হাটখোলা, অগ্রহায়ণের ধানের ক্ষেতে...’। মহামারী করোনার কালো মেঘ কেটে যেতে শুরু করেছে। বগুড়ায় বিভিন্ন উপজেলায় শীতের আগমনী বার্তার সাথে-সাথে আবারও বটতলায়, নদীর ধারে বাংলার ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা বসতে শুরু করেছে।
এখন মাঠে ঘাটে, বটতলায় শীতে মেলায় মানুষ আনন্দ উপভোগ করছে। নবান্নের পয়েস, পিঠা-পুলি গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। নতুন ধান কাটা মাড়াইয়ে খুবই ব্যস্ত কৃষক-কৃষাণী। পিঠা-পুলি পয়েসের মধ্যে থেমে নেই আনন্দ।
শুধু শহর এলাকা নয়, বগুড়ার বিভিন্ন জায়গায় বসেছে মেলা। সেই মেলায় বিরাট-বিরাট মাছের দোকান স্থান পেয়েছে। মেয়ের -জামাই ও অন্যান্য আত্মীয়-স্বজনদের জন্য বড় মাছ কেনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই মেলায় একদিনে প্রায় ২ কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়ে থকে বলে জানান মাছ বিক্রেতারা।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার অগ্রহায়ণের এইদিনে নবান্ন উৎসব পালন করে। প্রতিবছর এ উৎসবকে ঘিরে বগুড়ার উপজেলার ওমরপুর, রণবাঘায় মাছের মেলা বসে।
আজ নন্দীগ্রাম ও শিবগঞ্জ বসেছে মাছের মেলা। নন্দীগ্রাম উপজেলার নাগরকান্দি, হাটকড়ই, ধুন্দার ও নন্দীগ্রামে মাছের মেলা বসেছে। মাছ মেলায় অনেক জেলে, মাছ খামারি, মাছ ব্যবসায়ি তাদের মাছ এনেছেন। উপজেলাজুড়ে প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেয়া হয়। নবান্ন উৎসব বরণ উপলক্ষে মাছের বাজার ও নতুন বিভিন্ন ধরনের সবজির বাজর অবিচ্ছেদ্য সম্পর্ক।
মেলাতে সাজিয়ে রাখা হয়েছে রুই, কাতলা, চিতল, বাঘাইড়, সিলভার কার্প, ব্লাডকার্প, বিগহেড, বাঘা আইড়, বোয়ালসহ হরেক রকমের মাছ। মেলা গুলোতে চলছে ক্রেতা-বিক্রেতাদের মাছের দাম দরের হাঁক ডাক।
মাছ বিক্রেতা মিন্টু মিয়া বলেন, মেলায় ছোট-বড় মিলে প্রায় শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত ১০ থেকে ২০ মণ করে মাছ বিক্রি করেছেন।
গুন্দইল গ্রামের মাছ বিক্রেতা মোস্তফা আলী বলেন, নবান্ন উৎসবকে ঘিরেই তারা মূলত বড়-বড় মাছ মেলায় বিক্রি করতে আনেন। তারা ক্রেতাদের ক্রয়ক্ষমতাকে চিন্তা করে মাছের দাম কম রাখেন। এলাকা মানুষদের সঙ্গে দামের ক্ষেত্রে তেমন একটা আপত্তি করেন না।
উপজেলার কালিকাপুর গ্রাম থেকে অতিথি আপ্যায়নের জন্য মাছ কিনতে এসেছেন ধীরেন চন্দ্র।
তিনি জানান, করোনায় দীর্ঘদিন মেলা বন্ধ থাকার পর এখন নবান্ন উৎসব উপলক্ষে মেলা বসে। দিনব্যাপী এই মেলায় নিত্যনতুন জিনিস পাওয়া যায়। প্রধান আকর্ষণ মাছ। অনেকে পুকুরের বড়-বড় মাছ মেলায় বিক্রি করতে আনেন।
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

