বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭, রাঙ্গামাটিতে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বগুড়া শহরের নারুলী এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের ৭ জনকে রাঙ্গামাটিতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের উদ্ধার করে।
এর আগে, বগুড়া শহরের নারুলী এলাকায় ভাড়া বাসা থেকে একই পরিবারের নারী, শিশুসহ ৭ সদস্য নিখোঁজ হয়। তারা অপহরণের শিকার, নাকি আত্মগোপন করেছেন, তা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। গৃহকর্তা এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর তারিকুল ইসলাম জানিয়েছিলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজরা হলেন ব্যবসায়ী জীবন মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), তার তিন সন্তান সপ্তম শ্রেণির ছাত্রী বৃষ্টি বেগম (১৩), জমজ দুই ছেলে হাসান ও হোসেন (৬), শাশুড়ি ফাতেমা বিবি (৫০), শ্যালক বিক্রম আলী (১৩) ও শ্যালিকা রুনা খাতুন (১৭)।
জীবন মিয়া জানান, তিনি নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি লালমনিরহাট সদরে। তিনি ১০ বছর বগুড়া শহরের নারুলী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। পুরোনো ফ্রিজ কেনাবেচা করে থাকেন। তার সঙ্গে স্ত্রী, ৩ সন্তান, শাশুড়ি, শ্যালক ও শালিকা থাকেন। শাশুড়ি ফাতেমা বিবি নারুলী পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করেন। ৩ জুলাই দুপুরে বাড়িতে খেতে গিয়ে দেখেন কেউ নেই। স্ত্রীর ফোন বন্ধ, শাশুড়ির ফোন ঘরে রেখে গেছেন। তাদের কাপড়চোপড় ঘরেই রয়েছে। পরে লালমনিরহাটে শ্বশুরবাড়িতে ফোন করে জানতে পারেন তারা সেখানে যাননি। নানি শাশুড়ি তাকে (জীবন) জানিয়েছেন, প্রায় এক মাস আগে এক ব্যক্তি তার শাশুড়ি (ফাতেমা) ও স্ত্রীকে (রুমি) ভালো চাকরির প্রলোভন দেয়। জীবন মিয়ার আশঙ্কা, পরিবারের সদস্যরা মানবপাচারকারীর খপ্পরে পড়েছে। তিনি স্বজনদের ফিরে পেতে শনিবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







