বগুড়ায় প্রান্তিক কৃষকদের পেঁয়াজ-পাট বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার
সংগৃহীত ছবি
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ কৃষকদের বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, নাবী পাট বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রোববার শাজাহানপুর উপজেলা চত্বরে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, ফারহানা আফরোজ, ছাত্রলীগ নেতা বাহারাম বাদশা প্রমুখ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১৫ জন প্রান্তিক ও ক্ষুদ কৃষককে বীজ ও ফসলের উপকরণ দেয়া হয়। এর মধ্যে ৮৫ জন পেঁয়াজ চাষিকে পেঁয়াজ বীজ ১ কেজি, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, পলিথিন, সুতলী সঙ্গে জমি প্রস্তুত বাবদ নগদ ২৮০০ টাকা চেক। বাকী ৩০ জন নাবী পাট চাষিকে ১০ কেজি করে ডিএপি, এমওপি, ইউরিয়া সার, পাট বীজ আধা কেজি সঙ্গে জমি প্রস্তুত বাবদ নগদ ২৬৩০ টাকা চেক দেয়া হয়।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম











