ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিন জনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও ৮ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।