বছরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বছরের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কোথাও ১৫ দিন আবার কোথাও ১৬ দিন পর্যন্ত ছুটি রাখা হয়েছে। তবে সব প্রতিষ্ঠানেই ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে দিবসটি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর থেকে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে হবে। এ ছাড়া, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকবে বছরের শেষ ছুটি। পরে ২৮ ডিসেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবসে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান পালনের নির্দেশনা রয়েছে।
সরকারি ও বেসরকারি কলেজে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিনের শীতকালীন ছুটি থাকবে। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কলেজগুলো কার্যত ১৬ দিনের জন্য বন্ধ থাকবে। কলেজের শিক্ষার্থীরাও ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বিজয় দিবস পালন করবেন।
কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময়ে ছুটি কার্যকর হবে। দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) সব মাদরাসায় ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে।
এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় তারাও অতিরিক্ত দুই দিনের অবকাশ পাবেন। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। পাশাপাশি মাদরাসায় দুই স্তরে বৃত্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







