বদরুন্নেসা কলেজে হলের রুম দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রীদের আবাসিক হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পড়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, তামান্না (২২), শ্রাবণী (২২), সেলিনা আক্তার শেলী (২৩), ঋতু আক্তার (২৩), নিয়া আক্তার (২০), মিতু (২০), রিমা আফরিন (২২), খাদিজা ইসলাম (২৫), শেলী (২০) ও নুসরাত জাহান বাঁধন (২২)।
সংঘর্ষের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বদরুন্নেসা কলেজ থেকে আহত ১০ শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে তারা কিভাবে আহত হয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে কলেজের হল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী দলবল নিয়ে কয়েকটি কক্ষে তালা দেন। এরপর নুসরাত জাহান বাঁধন নামের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তিনিসহ কয়েকজনের ওপর হামলা করেন।
মূলত সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুপস্থিতিতে পদ পাওয়ার পর থেকেই নতুন হল ও হলের রুম নিজের দখলে নেয়ার চেষ্টা এবং সিটের জন্য চাঁদা দাবি করে আসছিলেন শেলী। মূলত-এর জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


