বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে যেসব খাবার খাবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে বা সন্তান ধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস। এমন অনেক খাবার আছে যা গর্ভধারণের ক্ষেত্রে সহায়ক নাও হতে পারে। আবার কিছু খাবার রয়েছে যা বাড়াতে পারে আপনার ফার্টিলিটি ক্ষমতা। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো বন্ধ্যাত্বের ঝুঁকি দূর করে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে-
প্রোবায়োটিক ফুড
আপনার খাবারের তালিকায় রাখুন প্রোবায়োটিক ও এনজাইম সমৃদ্ধ ফার্মেন্টেড ফুড। এ জাতীয় খাবারের মধ্যে কিমচি ও দই অন্যতম। এটি আপনার শরীর সুস্থ রাখতে এবং স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নিয়মিত এ ধরনের খাবার খেলে মিলবে সুফল।
প্রিবায়োটিক ফুড
পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রিবায়োটিক ফাইবারযুক্ত খাবার খান। এটি অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বজায় রাখে। পেঁয়াজ, রসুন, কলা, অ্যাসপারাগাস, আপেল ইত্যাদি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এসব খাবারে থাকা উচ্চ ফাইবার অতিরিক্ত ইস্ট্রোজেন দূর করতে সাহায্য করে। নিয়মিত এ ধরনের খাবার খেলে তা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।
অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েট
চর্বিহীন প্রোটিন (বিনস, মুরগির মাংসা ও চর্বিহীন গরুর মাংস), তৈলাক্ত মাছ (স্যামন, সার্ডিন ও ম্যাকেরেল), স্বাস্থ্যকর ফ্যাট (অলিভ অয়েল, বাদাম, সিডস ও অ্যাভাকাডো), শস্য (কুইনো ও লাল চাল) ইত্যাদি আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে। সেইসঙ্গে বাড়াবে গর্ভধারণের সম্ভাবনাও।
রঙিন খাবার খান
সব ধরনের রঙিন খাবার চেষ্টা করুন। প্রচুর ফলমূল ও শাক-সবজি রাখুন এই তালিকায়। এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েট তৈরিতে সাহায্য করে। এই ধরণের ডায়েট অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং প্রদাহ কমায়। এটি আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে এবং ফার্টিলিটি ক্ষমতা বাড়াতে কাজ করবে।
প্রসেসড ফুড, চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলুন
প্রতিদিনের খাবারের তালিকা থেকে প্রসেসড ফুড, মিষ্টি জাতীয় খাবার ও অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ এগুলো প্রদাহের পরিমাণ বাড়িয়ে দিতে পারে সেইসঙ্গে অন্ত্রের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এর বদলে তাজা খাবার খান। সেইসঙ্গে পর্যাপ্ত পানি ও ভেষজ চা পান করুন।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








