ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:১৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

‘বরাদ্দ বাসায় না থাকলে সরকারি কর্মকর্তাদের ভাতা বাতিল’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা বাসা বরাদ্দ নিয়ে যদি কেউ সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তাকে বাড়িভাড়া ভাতা দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারা সেসব বাসায় থাকেন না। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। ফলে তারা বাইরে থাকেন। এ জন্য সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থাকে।

তিনি বলেন, এসব কারণে প্রধানমন্ত্রী একনেক সভায় একটা নির্দেশনা দিয়েছেন, যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে নির্ধারিত বাসাগুলোতে তাদের থাকতেই হবে। তারা যদি সেখানে না থাকেন, তাহলে বাড়িভাড়া বাবদ যে ভাতা পান, তা পাবেন না। এই বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এদিন একনেকে ৩ হাজার ৩০৮ কোটি টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়