বরিশালে বিষমুক্ত সবজি চাষ এনেছে সমৃদ্ধি
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নদীবেষ্টিত জেলা বরিশালে ভাসমান বেডে বিষমুক্ত সবজি চাষ এনে দিয়েছে সমৃদ্ধি। সবুজায়নে মুগ্ধ হয়েছে প্রকৃতি। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সাধারণ খেটে খাওয়া মাুনষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এতো দিন জলাবদ্ধ যে জমি ছিলো প্রান্তিক কৃষকের গলার কাঁটা, তা বর্তমানে নতুন করে দেখাচ্ছে স্বপ্ন। মাটি ছাড়া ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলার ব্যাপক উৎপাদনের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভীড় করছেন আগ্রহী প্রান্তিক কৃষকরা। সূত্র জানায়, বিভাগের তিন জেলা বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির অন্তত ৩ লাখ হেক্টর নিচু জমি বছরের অর্ধেকটা সময় বর্ষার পানিতে তলিয়ে থাকে। স্থানীয়রা জলাবদ্ধ এসব জমিতে কচুরীপানার বেড তৈরি করে বিভিন্ন জাতের সবজীর চারা উৎপাদন করেন। এইসব ভাসমান বেডে সবজি ও মসলা চাষ করতে সম্প্রতিক বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেয়।
সূত্র আরো জানায়, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের তত্বাবধানে এই অঞ্চলের বিভিন্ন জলাশয়ে ভাসমান বেড তৈরি করে পরীক্ষামূলকভাবে বিষমুক্ত লাউ, মিষ্টি কুমড়া, শসা, টমোটেসহ বিভিন্ন সবজি চাষ করছেন কৃষকরা। এসব ভাসমান বেডে সবজী ও মসলা চাষ সাফল্যও পেয়েছেন একাধিক প্রান্তিক কৃষক। মাঠ পর্যায়ে এই পদ্ধতিতে চাষাবাদ এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের আওতায় তিন জেলার একাধিক উপজেলায় ভাসমান বেডে বিভিন্ন জাতের সবজি ও মসলা চাষ করা হয়েছে। জেলার উজিরপুর উপজেলার সাতলার নয়াকান্দি, শিবপুর, রাজাপুর, উত্তর সাতলা, পটিবাড়ী গ্রামের প্রান্তিক কৃষকেরা ভাসমান সবজি চাষে ইতিমধ্যে সমৃদ্ধি এনেছে।
এ বিষয়ে স্থানীয় প্রান্তিক কৃষক আবুল হোসেন, সোহাগ ব্যাপারী ও মনির কাজী বলেন, এখানে আমরা চলতি বছর পানির মধ্যে ভাসমান বেড তৈরী করে লাউ, কুমড়া, করলা, জালি কুমার, শশা, টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন করছি। এতে আমারা পারিবারিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি। বর্তমানে আমরা অথনৈতিকভাবেও অনেক লাভবান হয়েছি।
এ বিষয়ে নগরীর স্টিমার ঘাট (সিটি মার্কেট)-এর পাইকারী সবজি বিক্রেতা সোহরাফ আলী বলেন, বরিশাল সদর, গৌরনদী, উজিরপুর,বানরীপাড়া, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ ও আশপাশের পাইকারি ব্যবসায়ীরা আগে দেশের বিভিন্ন জেলা থেকে সবজি আনতেন। বর্তমানে শীত মৌসুমে উজিরপুরের গুঠিয়া, জল্লা, বামরাইল, হারতায় উৎপাদিত সবজি দিয়ে চাহিদা পূরণ করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে একমাত্র সাতলার ভাসমান সবজিই ভরসা।
এ ব্যপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম জানান, ২৫-৩০ বছর আগে থেকে এসব এলাকায় সামান্য পরিমাণে ভাসমান সবজি চাষ হতো। মুলত ২০১০ সালের পরে এই সবজি চাষের ব্যাপকতা লাভ করে। পরে ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ ও পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমেও আমরা সবজি উৎপাদনে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়াও জৈব বালাইনাশক বিষমুক্ত সবজি উৎপাদন করা হচ্ছে। বর্তমানে চাষির সংখ্যা অনেক বেড়েছে।
এ প্রসঙ্গে বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু জানান, পরীক্ষামূলকভাবে ভাসমান বেডে সবজি ও মসল্লা চাষ (সেইফ ফুড) করে কৃষকরা অনেক স্বাবলম্বী। আমার প্রান্তিক কৃষকের মধ্যে যেই প্রশিক্ষণগুলো দিচ্ছি তা কৃষকরা প্রয়োগ করলে এই অঞ্চলের অর্থনীতিতে বেশ ভাল প্রভাব পড়বে বলে আশা করা যায়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



