বর্ষায় চুল পড়ার সমস্যা, যে বিষয়গুলো খেয়াল রাখবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বর্ষার মৌসুমে অনেকেরই চুল পড়ার সমস্যা বেড়ে যায়। যাদের এমনিতেই চুল পড়ার সমস্যা রয়েছে, তারা এই মৌসুমে সতর্ক থাকুন। একটু অসাবধান হলেই বর্ষার দিনে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। মূলত চুলের গোড়া দুর্বল বা আলগা হয়ে গেলেই চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বর্ষার মৌসুমে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভরা বর্ষার মরসুম।
একনজরে দেখে নিন বর্ষার মৌসুমে চুল পড়ার সমস্যা কমাতে কী কী সতর্কতা অবলম্বন করবেন-
বৃষ্টির পানি থেকে চুলকে রক্ষা করুন। বর্ষার দিনে বৃষ্টি ভিজে মৌসুম উপভোগ করার ইচ্ছে থাকে অনেকেরই। কিন্তু সরাসরি বৃষ্টির পানি আপনার চুলে পড়লে চুলের ক্ষতি হতে পারে। কারণ এই বৃষ্টির জলে অ্যাসিডিক উপকরণ থাকে। এ ছাড়াও থাকে অনেক নোংরা, ময়লা। তাই বৃষ্টির পানি থেকে চুলকে রক্ষা করুন। চুল পড়ার সমস্যা এড়াতে চাইলে বৃষ্টিতে না ভেজাই ভালো।
বর্ষার মৌসুম সপ্তাহে অন্তত তিনদিন শ্যাম্পু করা প্রয়োজন। মাথার তালু বা স্ক্যাল্প সঠিকভাবে পরিষ্কার না রাখলে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। এর থেকে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই চুলে ময়লা জমতে দেওয়া যাবে না। যারা প্রতিদিন বাহিরে বের হন তারা সম্ভব হলে প্রতিদিন শ্যাম্পু করে নিন। এর ফলে চুল ভালো থাকবে।
বর্ষার মৌসুম যেহেতু আবহাওয়ায় যথেষ্ট আর্দ্রতা থাকে, তাই এই সময় চুলে তেল ম্যাসাজ করলে আপনার স্ক্যাল্প বেশি ময়শ্চারাইজড বা হাইড্রেটেড হয়ে যায়। এর ফলে চিটচিটে ভাব দেখা যায় মাথার তালু এবং চুলে। এর ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই বর্ষার মৌসুম চুলে তেল ম্যাসাজ না করাই ভালো।
শুধু বর্ষার মৌসুম নয় চুলের গঠন সুদৃঢ় করতে, চুল পড়ার সমস্যা কমাতে, চুলের সঠিক বৃদ্ধির জন্য খাওয়া-দাওয়ার দিকেও নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তেলমশলা যুক্ত খাবার, ভাজাপোড়া এসব এড়িয়ে চলাই ভালো। যা সহজে হজম হয়, সেই ধরনের খাবার খেতে হবে। অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার চুলের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়।
বর্ষার দিনে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য অনেকেই হেয়ার ড্রায়ার জাতীয় জিনিস ব্যবহার করেন। চুলে অতিরিক্ত তাপ দিয়ে তা শুকিয়ে নিতে গেলে চুলের স্বাস্থ্য একেবারেই খারাপ হয়ে যায়। চুল দুর্বল হয়ে যায়, চুলের গোড়া আলগা হয়ে যায়। এর ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








