বাংলা সিনেমার নায়িকারা সরব টিকটকে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
একটা সময় তারকারা শুটিংয়ের ফাঁকে বই, পত্রিকা পড়ে, আড্ডা দিয়ে অবসর সময় কাটাতেন। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। ঘটেছে রুচি-অভ্যাস ও শখের পরিবর্তন। এখন অবসর যাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সামাজিকমাধ্যম টিকটক। সিনেমার পর্দা কাঁপানো নায়িকাদের সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ অভিনয়। আর টিকটকে যেকোনো গান বা যেকোনো সংলাপে বানানো যায় ছোট ছোট ভিডিও। তাই নায়িকারা অবসরেও টিকটকে অভিনয়েই থাকতে পছন্দ করছেন। ভক্তরাও পছন্দের তারকার ভিডিওগুলো লুফে নিচ্ছেন। কোন কোন নায়িকা টিকটকে সরব, চলুন জেনে নিই।
পূর্ণিমা
হঠাৎ বেজে উঠলো ফোনের ঘণ্টা। পূর্ণিমা ফোন ধরে বললেন, হ্যালো কাকে চাই। ফোনের ওপাশ থেকে একজন বলে উঠলেন, তোমাকে। সুন্দর একটি কথোপকথনের পর বেজে উঠলো আয়নাতে ওই মুখ দেখবে যখন গানটি। ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দুর্দান্ত অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়। একটি টিকটক ভিডিও যা পূর্ণিমা তার টিকটকে প্রকাশ করেছেন। এ ছাড়াও পূর্ণিমার প্রোফাইলে বাংলা, হিন্দি বিভিন্ন গানে আছে একাধিক টিকটক ভিডিও। কাজের ফাঁকে কিংবা অবসরে ভক্তদের জন্য ছোট ছোট ভিডিও বানাতে পছন্দ করেন এই তারকা। টিকটকে পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন।
দীঘি
সিনে অঙ্গনের নায়িকাদের মধ্যে টিকটকে সবচেয়ে বেশি সরব দীঘি। নিজের প্রতিদিনের মুহূর্তগুলো টিকটকের পাতায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। নাচ, গান ও অভিনয় সবকিছুরই উপস্থিতি দেখা যায় তার টিকটক প্রোফাইলে। দীঘির অনুসারী টিকটকে অনেক বেশি। এই নায়িকাকে ২ দশমিক ৪ মিলিয়ন মানুষ টিকটকে অনুসরণ করেন।
বিদ্যা সিনহা মীম
সিনেমার পর্দার মতো টিকটকেও প্রাণবন্ত ভিডিও বানিয়ে দর্শকের মনে দোলা দিচ্ছেন বিদ্যা সিনহা মীম। একদম নতুন ধাঁচের এবং ভিন্ন ভিন্ন ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন মীম। রং-বেরঙের পোশাকে বাংলা-হিন্দিসহ বিভিন্ন গানে ভক্তদের জন্য রয়েছে মীমের অসংখ্য গ্লামারস ভিডিও। নানা গুণে মীম যে গুণান্বিত—এর প্রমাণ তার ভিডিওগুলোতেই পাওয়া যায়। টিকটকে মীমের ফলোয়ার সংখ্যা ১ দশমিক ৬ মিলিয়ন।
অপু বিশ্বাস
পরনে কালো শাড়ি পরে একটি রেস্তোরাঁয় হাতে গ্লাস নিয়ে সিনেমার দৃশ্যের মতো জুস খাচ্ছেন ঢালি কুইন অপু বিশ্বাস। আর ভিডিওতে শোনা যাচ্ছে, চুরা লিয়া হে তুমনে যো দিলকো... নাজার নাহি চুরানা সানাম গানটি। এ ছাড়াও লাল দোপাট্টা, দিল কো কারার আয়াসহ বেশ কিছু গানে শর্ট ভিডিও বানিয়ে টিকটকে দর্শকের মন জয় করেছেন অপু বিশ্বাস। তবে টিকটকে অন্যদের তুলনায় খুব কমই দেখা যায় এই তারকাকে। অপুর টিকটক ফলোয়ার সংখ্যা প্রায় ৫ লাখ।
মৌসুমী
খায়রুন সুন্দরী, আমার সময় যে কাটেনা একা, লোকে বলে সুন্দরীর মতো জনপ্রিয় সব বাংলা গানে টিকটক ভিডিও বানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে টিকটকে অনেক বেশি সরব এই তারকা। টিকটকে ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।
নুসরাত ফারিয়া
বর্তমান প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া বেশ সরব টিকটকে। নিজের নিত্যদিনের ফ্যাশনেবল কার্যক্রম শেয়ার করেন তার টিকটকে। এ ছাড়াও আছে বিভিন্ন গান- নাচ ও অভিনয়ের ভিডিও। টিকটকে ফারিয়াকে অনুসরণ করেন ২ লাখ ৯১ হাজার জন।
এ ছাড়াও মাহিরা মাহি, পূজা চেরি, নাজিফা তুষিসহ প্রায় সব তারকাই এখন টিকটকে ভিডিও বানিয়ে সময় কাটাতে পছন্দ করেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







