বাংলাদেশকে বিশেষ নজরে রাখছে ইইউ: তেরিংক
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। ছবি: ইউএনবি
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে সবচেয়ে বৃহৎ রপ্তানিকারক রাষ্ট্র বাংলাদেশকে বিশেষ নজরে রাখছে ইইউ।
তিনি বলেন, ঢাকা প্রশংসনীয় অগ্রগতি সাধন করছে। তবে, বাংলাদেশকে ইইউ থেকে দেয়া বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয়টি অব্যাহত রাখতে দেশের কারখানাগুলো আইএলও মানদণ্ড মেনে চলছে কিনা তা নিশ্চিত করার জন্য আরো অনেক কিছু করতে হবে।
বাংলাদেশের আরো উন্নতি করা দরকার উল্লেখ করে তেরিংক বলেন, ইইউ বাংলাদেশকে যে বাণিজ্য সুবিধা দিচ্ছে তা একটি ‘অন্যতম উপায়’। যা বাংলাদেশকে অন্যান্য দ্বিপক্ষীয় সহায়তার চেয়ে বেশি সাহায্য করবে।
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে পাঠানো সব পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রায় ৭০ শতাংশ বাণিজ্যিক সুবিধা পেয়ে থাকে। যা মূলত তৈরি পোশাক খাত নির্ভর।’
তেরিংক রাজধানীর একটি হোটেলে ‘ইইউ অ্যান্ড দ্য কনটেম্পরারি গ্লোবাল সিনারিও: এ রিফ্লেকশন ফর দ্য ফিউচার’ শীর্ষক সংলাপে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন। বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন ‘ডিস্টিংগুইশ স্পিকার্স লেকচার সিরিজ’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
তেরিংক বলেন, ‘আমি মনে করি এটা এ দেশের জন্য অনেক সহায়ক। পৃথিবীতে আর এমন কোনো সংগঠন নেই যারা বাংলাদেশকে এ ধরনের সুবিধা দিয়ে থাকে।’
তবে তিনি বলেন, ইইউ জোট তখনই পণ্য আমদানি করবে যখন দেখবে যে কোনো দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মৌলিক আইনগত অধিকার মানছে।
তেরিংক আরো বলেন, বাংলাদেশ যখন থেকে এলডিসিভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ রপ্তানিকারক রাষ্ট্র হয়ে ওঠেছে, তখন থেকে এ বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই ইউরোপীয় ইউনিয়নের জনগণ এবং উৎপাদনকারীরা বাংলাদেশের দিকে বিশেষ নজর রাখছেন।
বাংলাদেশ প্রতি বছর ইইউতে বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করছে।
তিনি মনে করেন, ইইউ এটা নিশ্চিত করতে চায় যে এসব পণ্য মান বজায় রেখেই উৎপাদন করা হচ্ছে। ‘এজন্য আমাদের এটি নিশ্চিত করতে হবে যে আইএলও এবং আমাদের নিজস্ব মান এক্ষেত্রে মেনে চলা হচ্ছে।’
তেরিংক বলেন, বাংলাদেশের ইতিহাসে ঘটা সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের ফলে ইউরোপীয় গ্রাহকদের চোখ খুলে গেছে। দুর্ঘটনার পরে বাংলাদেশের বেশ কয়েকটি প্রশংসনীয় পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণেই আমরা অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং টেকসই সংযোগ তৈরি করেছি।’
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











