বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর শুনিয়েছে অস্ট্রেলিয়া। স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল-১ এ অন্তর্ভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স গত মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভিসা ফলাফলের ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৫-এর এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে। এটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এই প্রথম বাংলাদেশ লেভেল-১ মর্যাদা পেল। এতে উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলোও তুলনামূলক শিথিল হবে। বার্তার পর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি এজেন্সি ও কনসালটেন্সিকে আপডেট জানিয়েছে।
২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের এসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ। এ কারণে নানা জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল-১ এ উন্নীত হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে।
কেন এটি গুরুত্বপূর্ণ—
* উচ্চ ঝুঁকির দেশের শিক্ষার্থীদের জন্য কঠোর কাগজপত্র জমা দেওয়ার শর্ত থাকে। যাতে ভিসা জালিয়াতি, অতিরিক্ত থাকা বা অনিয়ম কমানো যায়।
* নিম্ন ঝুঁকির দেশ থেকে আবেদনকারীরা তুলনামূলকভাবে সহজ, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে।
* এই ব্যবস্থা মূলত ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য, যাতে প্রকৃত শিক্ষার্থীরা সুযোগ পায় এবং সিস্টেমের সততা বজায় থাকে।
প্রতিটি দেশের ছাত্র ভিসার ইতিহাস, ভিসা বাতিলের হার, ভিসা অতিক্রম করে অবস্থান করা, মিথ্যা বা জাল নথি জমা দেওয়ার ঘটনা ইত্যাদি তথ্যের ভিত্তিতে তিনটি লেভেল তৈরি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লেভেল ১ এ বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা আছে। দুইয়ে আছে ভারত, ভুটান, ভিয়েতনাম, চীন ও নেপাল। তিন নম্বরে আছে ফিজি, ফিলিপাইন ও পাকিস্তান। সবশেষ ধাপটির অর্থ—সর্বাধিক কঠোর প্রক্রিয়া, দীর্ঘ সময় এবং বাতিল হওয়ার ঝুঁকি বেশি। দুই নম্বরেও ঝুঁকি আছে। তবে তুলনামূলক কম। কিন্তু অতিরিক্ত নথি যেমন ইংরেজি দক্ষতার প্রমাণ বা আর্থিক সক্ষমতার প্রমাণ চাইতে পারে। লেভেল ১ এ থাকা দেশ বা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দ্রুত ও সহজ প্রক্রিয়া হবে, আবেদনকারীর কাগজও প্রয়োজন সীমিত।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







