বাংলাদেশে এসে তুফানের মুখে মিমি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৫ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
মুক্তিপ্রতীক্ষিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তী। ছবিটির প্রচারণার লক্ষ্যে বাংলাদেশে এসেছিলেন তিনি। এসেই পড়েন বিপদের মুখে। সামাজিক মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন মিমি।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন মিমি। সেখানে দেখা গেছে, ঢাকা বিমানবন্দরের রানওয়েতে নায়িকা। মেঘাচ্ছন্ন আকাশ। ঠকঠক করে কাঁপছে গাড়ি। বাতাসের বেগ এতটাই যে দাঁড়াতে পারছেন না অভিনেত্রী। দমকা হাওয়ায় উড়ে যাচ্ছে টুপি।
কোনোরকমে টুপি চেপেই ঢুকে পড়েন বিমানে। বোঝাই যাচ্ছে ঢাকা ছাড়ার সময় তুফানের মধ্যে পড়েন অভিনেত্রী। তবু খুশি মিমি। কারণ নিজের ‘তুফান’ ছবির প্রচার করতে গিয়ে এমন ঝড় তুফানের মধ্যে পড়ে খানিক তাদের সিনেমার নামেরই সার্থকতা বজায় রইল। তাই মিমি লেখেন, ‘‘তুফান, থ্যাঙ্ক ইউ বাংলাদেশ।’ ১৩ জুন ঢাকা ত্যাগ করার দিন আচমকা এ তুফানের সম্মুখীন হন মিমি।
নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে মিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। ক্যামিও করেছেন চঞ্চল চৌধুরী। মিশা সওদাগরসহ আরও অনেকে রয়েছেন ছবিটিতে।
দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ। তুফাম পরিচালনা করেছেন রায়হান রাফী।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








