বাংলাদেশেই তৈরি হবে আন্তর্জাতিক মানের পিপিই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
রুবানা হক
ঘাতকব্যাধি করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) তৈরির চিন্তা করছে বাংলাদেশের পোশাক কারখানা মালিকরা। পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকলেও চিকিৎসকদের সুরক্ষা পোশাক পিপিইর মতো সামগ্রী তৈরির অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের পোশাক কারখানাগুলোর। তবে এখন দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির লক্ষ্যে পিপিই তৈরি করা হবে।
বিজিএমইএর সভাপতি রুবানা হক রোববার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে এতদিন পর্যন্ত মেডিকেল গ্রেড বা ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডের পিপিই তৈরি হতো না। এখন জরুরি ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের (লেভেল ওয়ান) ২০ হাজার পিপিই তৈরি করতে গিয়ে তারা দেখছেন, আগামী ছয় মাসের মধ্যে লেভেল ৩/৪ বা চিকিৎসকদের ভাইরাসপ্রতিরোধী পিপিই তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব।
মহামারির কারণে সারা বিশ্বেই বেড়ে গেছে পিপিইর চাহিদা। এই পরিস্থিতিতে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ২০ হাজার পিপিই তৈরির উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। সংগঠনটির সদস্যভুক্ত বিভিন্ন কারখানা স্ব উদ্যোগী হয়ে বিনামূল্যে বিতরণের জন্য এই পোশাক তৈরি করে দিচ্ছে। আর এতে ফেব্রিক্স ও অন্যান্য কাচামাল দিয়ে সহায়তা করছে পোশাক কারখানার বাইরের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘আমাদের দেশের পোশাক প্রস্ততকারকরা সাধারণত পিপিই তৈরি করেন না। মেডিকেল গ্রেড বা ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডের ফেব্রিক চীন থেকে আমদানি করতে হয়। হাসপাতালে ব্যবহারের উপযোগী পিপিই তৈরি করতে হলে কারখানাগুলোতে বায়ু প্রতিরোধী সেলাই মেশিনসহ আরও কিছু যন্ত্রপাতি বসাতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে পিপিই রপ্তানি করা। খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটি শুরু করতে চাই। ইতোমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ ও অন্যান্য সংগঠনের একটি জোটের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমাদের বর্তমান সক্ষমতাকে কিভাবে পিপিই তৈরির সক্ষমতায় রূপান্তর করা যায় সেই সহযোগিতা তাদের কাছে চাওয়া হচ্ছে। তারা সাপ্লাই চেইন ও কারিগরি জ্ঞান দুই দিক থেকেই সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে পিপিই রপ্তানি করা। খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটি শুরু করতে চাই। ইতোমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ ও অন্যান্য সংগঠনের একটি জোটের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমাদের বর্তমান সক্ষমতাকে কিভাবে পিপিই তৈরির সক্ষমতায় রূপান্তর করা যায় সেই সহযোগিতা তাদের কাছে চাওয়া হচ্ছে। তারা সাপ্লাই চেইন ও কারিগরি জ্ঞান দুই দিক থেকেই সহায়তা করবে।’
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল






