ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে যা জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে। আমরা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নে এ জবাব দেন তিনি।

মাও নিং বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব।’

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতের আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ড. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।