ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাট-৩ নৌকার হাবিবুন নাহার জয়ী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামীনলীগের হাবিবুন নাহার বিপুল।

মংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে ১ লাখ ৭৫ হাজার ১৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ২৯৫ ভোট।

বাগেরহাট-৩ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ৯৬টি। নৌকা প্রতীক মংলার ৪৮টি কেন্দ্র হতে পেয়েছেন ৮৮ হাজার ৬৭ এবং রামপালের ৪৮টি কেন্দ্র হতে ৮৭ হাজার ১১৭ ভোট। ধানের শীষ প্রতীক মংলা হতে ৪ হাজার ৪৪৬ ভোট আর রামপাল হতে ৮ হাজার ৮৪৯টি ভোট পেয়েছেন।

হাবিবুন নাহার খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী। বেগম হাবিবুন নাহার এবার নিয়ে এ আসনটিতে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে এমপি নির্বাচিত হলেন। এবার নিয়ে শেখ আব্দুল ওয়াদুদ হাবিবুন নাহারের কাছে দ্বিতীয় বারের মতো পরাজিত হয়েছেন।