বাগেরহাটে সন্মাননা পেলেন ৫৪ জয়িতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েবিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫৪ জন নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জন এবং সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জন মিলে দশজনকে জয়িতা সন্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ হোসেন।
‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যে বাগেরহাট মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সীতা রানী দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ক্যাব ও ডিপিএফ-এর সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী, আরআরএফ কর্মকর্তা পিয়া বেগম প্রমুখ।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জেলার শরণখোলা উপজেলার ফয়জুনন্নেছা বেলী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোংলা উপজেলার রব্বানী আক্তার, সফল জননী মোল্লাহাট উপজেলার সালমা আলম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বাগেরহাট সদর উপজেলার আফ্রোজা বেগম এবং সমাজ সেবায় অসামান্য অবানের জন্য সদরের ফরিদা আক্তার বানু।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
এদিন রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী ও সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫৪ জন নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস











