বাজারে কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে জিরার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিপ্রতি ৪ টাকা কমে বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬ টাকা দরে। যা গতকালকে বিক্রি হয়েছিল ৩০ টাকায়। তবে নিম্ন মানের পেঁয়াজগুলো ২০ টাকা দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ১৫ দিনের ব্যবধানে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত জিরার দাম। কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা দরে। যা ১৫ দিন আগেই বিক্রি হয়েছিল ৯০০ টাকা কেজিতে।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুর এ তথ্য জানা যায়। পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও জিরার দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভারত থেকে আমদানিকৃত জিরার এলসি বেশি হওয়াতেই দাম বেড়েছে বলছেন খুচরা ব্যবসায়ীরা।
হিলি বাজারের জিরা বিক্রেতা আব্দুল্লা আল সবুজ বলেন, ১৫ দিনের ব্যবধানে জিরার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমদানিকারকরা বলছেন জিরা আমদানি করতে তাদের এলসির ডিউটি বেশি দিতে হচ্ছে। যার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, একদিনের ব্যবধানে কেজিপ্রতি ভালো মানের পেঁয়াজটার দাম কিছুটা কমেছে। বর্তমানে কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২৬ টাকায় এবং একটু খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ভারত থেকে আমদানি করা জিরার শুল্কায়ন দ্বিগুণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে টানা সাত দিন ধরে জিরা খালাস বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরে। এতে খালাসের অপেক্ষায় প্রায় দেড় হাজার মেট্রিক টন জিরা বন্দরে পড়ে আছে। পুরনো এলসির আমদানি করা জিরা পূর্বের শুল্কায়ন মূল্যে ছাড় করণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে ব্যবসায়ীরা লোকসানে পড়বে। এ ছাড়াও বেশি শুল্কায়ন করলে বাজারে দামে প্রভাব পড়বে।
হিলি কাস্টমসের তথ্য মতে, সোমবার (৩১ জুলাই) ভারতীয় ৪৪ ট্রাকে ১ হাজার ৩৩২ মেট্রিকটন পেঁয়াজ এবং ভারতীয় ১১ ট্রাকে ২৯৫ মেট্রিকটন ১৭০ কেজি জিরা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







