বাজারে গরু থাকলেও দরদামে না মেলায় বিক্রি কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৬ জুন ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
লম্বা ছুটির দ্বিতীয় দিন আজ শুক্রবার। সকাল থেকেই ঢাকা শহরে ছিল মাঝারি ও ভারী বৃষ্টি। এ অবস্থার মধ্যে গরু কেনার জন্য এক হাট থেকে আরেক হাটে ঘুরে বেড়িয়েছেন ক্রেতারা। কিন্তু বাড়তি দামের আশায় বিক্রেতারা দাম ছাড়ছেন না। যে গরুর দাম এক লাখের নিচে সেগুলো তারা চাচ্ছেন ২ লাখ থেকে আড়াই লাখ টাকা। গরু কেনার জন্য ক্রেতারা দাম বললেও বিক্রেতারা তাতে সায় দিচ্ছেন না। সকাল থেকে দুপুর পেরিয়ে বিকাল পর্যন্ত চলে এ অবস্থা। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন গরুর হাটে গিয়ে এ অবস্থা দেখা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর হাটগুলো। চলছে দার কষাকষি, দামে মিললেই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা।
তবে আজ সকাল থেকেই গরু বিক্রির হার ছিল অনেক কম। থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হয় ক্রেতা-বিক্রেতা উভয়কেই।
রাজধানীর পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, হাটে মিলছে নানা জাতের গরু; এছাড়া খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট-দুম্বারও। তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। আর বড় গরুর চাহিদা কম থাকায় কিছুটা দুশ্চিন্তায় বিক্রেতারা।
খামারিরা বলছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। ১ থেকে ২ লাখ টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারের গরু কেনায় বেশি আগ্রহ ক্রেতাদের। তবে বড় আকারের গরু-ছাগলের প্রতি আগ্রহ অনেক কম। আশানুরূপ মূল্য না পাওয়ায় বিক্রেতারা যেমন গরু ছাড়ছেন না তেমনি দামে একটু কম পাওয়ার আশায় ক্রেতারাও তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে আসা এক ক্রেতা জানান, তিন ঘণ্টা যাবৎ তিনি গরুর দরদাম করছেন। কিন্তু বিক্রেতারা যথাযথ দাম পেয়েও গরু ছাড়ছেন না।
এদিকে একই হাটে ফরিদপুর থেকে আসা সালামত নামে এক গরু বিক্রেতা জানান, আজ থেকে মাত্র গরু বিক্রি শুরু হয়েছে তাই দুইটা পয়সা বেশি বিক্রির আশায় তারা এখনই কম দামে গরু ছাড়তে রাজি নন। বৃষ্টি না হলে গরুর সঠিক দাম পাওয়া যাবে।’
বাজারে প্রচুর গরু থাকলেও দরদামে না মেলায় বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগ ফেরত নিয়ে যেতে হবে বলে আশঙ্কা করছেন বিক্রেতাদের অনেকে।
গাবতলীর পশুর হাটের ইজারাদাররা জানান, এখন পর্যন্ত পশুর হাট স্থিতিশীল রয়েছে। পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তবে কিছু কিছু ক্রেতা বলছেন, এখনো পশুর দাম কিছুটা বেশি। চাহিদা বেশি থাকায় ছোট ও মাঝারিগুলোর দামও তুলনামূলক বেশি।
এবার রাজধানীর ২১টি স্থানে পশুর হাট বসেছে। এখনও দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। ঈদের দিন পর্যন্ত এই কেনাকাটা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




