‘বাঞ্ছারামের বাগান’-এ তাঁর অভিনয় দেখে বিস্মিত হই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
মনোজ মিত্রকে নিয়ে স্মৃতিচারণায় করলেন মাধবী মুখোপাধ্যায়।
‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। নাটক থেকে বড় পর্দা, আনন্দবাজার অনলাইনের পাতায় মনোজ মিত্রকে নিয়ে স্মৃতিচারণ করেছেন গুণি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। উইমেননিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
কোলকাতার স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেছেন, একের পর এক খারাপ খবর। পরিচিত মানুষেরা এক এক করে চলে যাচ্ছেন। মনোজবাবুর প্রয়াণের খবরটা শুনেই মনখারাপ হয়ে গেল। কিছু দিন আগে শুনেছিলাম, তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার পর মঙ্গলবার এই দুঃসংবাদ!
তিনি স্মৃতিচারণ করে বলেন, মনোজবাবুর সঙ্গে তো আমার দীর্ঘ দিনের সম্পর্ক। আজকে অনেক স্মৃতিই মনের মধ্যে ভিড় করে আসছে। নাটকের সূত্রেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ। বিদেশে মনোজবাবুর লেখা নাটকে অভিনয় করেছি। দেখা হলেই দেশ-বিদেশের নাটক নিয়ে আমাদের মধ্যে কথা হত। নাটক নিয়ে তাঁর ছিল অগাধ জ্ঞান। শুনতে ভালই লাগত। বাংলায় একের পর এক পেশাদার নাট্যমঞ্চগুলো যে শেষ হয়ে গিয়েছে, সেটা মনোজবাবুকে খুবই কষ্ট দিত। বলতেন যে, বিদেশে এ রকম ঘটনা কেউ বিশ্বাস করতেই পারেন না। তাঁর থেকে অভিনয় প্রসঙ্গে অনেক কিছু শিখেছি।
মাধবী মুখোপাধ্যায় বলেন, মনোজবাবুর লেখা নাটক অবলম্বনে ছবি তৈরি করবেন পরিচালক তপন সিংহ। ‘বাঞ্ছারামের বাগান’। দু’জনে সেই প্রথম একসঙ্গে বড় পর্দায় অভিনয় করব। শুটিং ফ্লোরেই প্রথম মনোজবাবুর অভিনয় দেখলাম। তখন তাঁর অল্প বয়স, কিন্তু বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটা ভাল করে হাঁটতে পারছে না। তাই একটানা মাটিতে বসে শট দিয়ে চলেছেন! ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে তাঁর অভিনয় দেখে বিস্মিত হয়ে যাই।
পরবর্তী সময়ে আমরা বহু ছবিতে একসঙ্গে কাজ করেছি। মনে পড়ছে, কয়েক বছর আগেও আমি আর মনোজবাবু একটা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলাম। ছবিটার জন্য আউটডোরেও গিয়েছিলাম। ছবিটার নাম মনে নেই। কিন্তু, কোনও কারণে সেই ছবিটা আর মুক্তি পায়নি।
মনোজ মিত্র সম্পর্কে তিনি বলেন, মনোজবাবুর সঙ্গে আমার পরিবারের খুব ভাল সম্পর্ক ছিল। আমি দক্ষিণ কলকাতায় থাকি আর তিনি থাকতেন সল্টলেকে। তাই শেষের দিকে খুব একটা দেখা হত না। কিছু দিন আগে শুনলাম দেবরাজ (অভিনেতা দেবরাজ রায়) চলে গেল। এ বার মনোজবাবু। ঈশ্বর ভাল মানুষগুলোকে বড্ড তাড়াতাড়ি তাঁর কাছে ডেকে নেন!
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










