বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাবার মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিল তাবাচ্ছুম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তাবাচ্ছুম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার (১৪ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। পরে একই দিন বিকেল পাঁচটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ব্যক্তি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনয়িনের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে তাবাচ্ছুম আক্তার (১৪)। তিনি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ জানান, তাবাচ্ছুমকে প্রতিদিন তার বাবা মোটসাইকেলে বিদ্যালয়ে দিয়ে যেতেন। রোববার সকালে তাকে নিয়ে আসার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে প্রথমে তাবাচ্ছুমকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, রোববার বিকেলে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ









