বাহারি ফুলে সেজেছে বেরোবি ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কোথাও হলুদ, বেগুনি আবার কোথাও লাল, আবার কোথাও লাল-বেগুনি-হলুদ মিশ্রিত কৃষ্ণচূড়া, জারুল ও সোনালী ফুলের বাহারি রঙ্গে অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের ভেতরে ও রাস্তার দুই পাশে দেখা মেলে লাল, বেগুনি আর হলুদ ফুলের।
ক্যাম্পাসে প্রধান ফটক সংলগ্ন সড়কে কৃষ্ণচূড়া গাছের সারি। এসব গাছে গ্রীষ্মের খরতাপে কৃষ্ণচূড়া ফুল ফুটে রক্তিম লাল আভা ধারণ করেছে। এসব গাছের ফুল অপরূপ সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে ক্যাম্পাসটিকে। এ গাছগুলোর কারণে সড়কটির নামও হয়েছে কৃষ্ণচূড়া সড়ক। কৃষ্ণচূড়া সড়ক ছাড়াও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ ও ভিসি রোডে দেখা মেলে কৃষ্ণচূড়ার।
প্রধান সড়কের ধারে ও পুলিশ ক্যাম্পের পেছনে সারি সারি লাগানো হয়েছে জারুল গাছ। এসব গাছে ফুটেছে বেগুনি রংয়ের জারুল ফুল। এসব ফুল দেখতে মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। ফুলগুলো শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দর্শনার্থীদের মুগ্ধ করছে।
এছাড়াও শিক্ষার্থীদের আবাসিক হল, একাডেমিক ভবন, শিক্ষক ডরমিটরি, বিজয় সড়ক, ভিসি বাংলোর পাশে ফুটেছে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালীসহ বিভিন্ন জাতের ফুল। লাল, বেগুনি ও হলুদের মিশ্রণে পুরো ক্যাম্পাস যেন পেয়েছে নতুন এক মাত্রা। যেন শিল্পীর তুলিতে আঁকা সবুজের বুকে লাল ও হলুদ রংয়ের মায়াবী জগত।
বৈশাখের রোদ্দুরে সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি; সবুজ চিরল পাতার মাঝে যেন আগুন জ্বলছে। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়া, জারুলের ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন শিক্ষার্থীদের মনে।
ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ক্যাম্পাসে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। কেউবা আসছেন ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে, কেউবা আসছেন মন ভালো করতে।
বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ঈদের দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগছে। কৃষ্ণচূড়া-জারুল ফুল ফুটে ক্যাম্পাসটি যেন নতুন রূপে সেজেছে। জারুল ফুলগুলো রাস্তার ধারে হওয়ায় দূর থেকে ক্যাম্পাসটিকে ফুলের বাগানের মতো মনে হয়।
ক্যাম্পাসে ফুলের সঙ্গে ছবি তুলতে তুলতে কুলসুম আরা নামে এক শিক্ষার্থী জানান, সবুজে ঘেরা ক্যাম্পাসটিকে তার খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের ফুল ফুটে ক্যাম্পাসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার মন খারাপ হলেই ক্যাম্পাসে আসেন তিনি। ক্যাম্পাসের প্রকৃতির সঙ্গে থাকলে মন ভালো হয়ে যায়।
দীর্ঘ ছুটি কাটিয়ে এসে ক্যাম্পাসের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হোমায়রা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে যখন ক্যাম্পাস ছেড়ে বাড়ি গিয়েছিলাম তখন তেমন ফুল ছিল না ফাঁকা ফাঁকা লাগতো। এখন ছুটির পর ক্যাম্পাসে এসে দেখি ফুলে ফুলে ক্যাম্পাস ভরে উঠেছে। ক্যাম্পাসের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

