বায়ার্ন কোচের সঙ্গে প্রেম করে বিপাকে নারী সাংবাদিক!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসম্যানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিপদেই পড়েছেন জার্মান নারী সাংবাদিক লেনা উরজেনবার্জার। তাদের প্রেমের সম্পর্কের খবর জানাজানি হওয়ার পর বায়ার্নের কাভারেজ থেকে তাকে সরিয়ে দিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল্ড।
গত জুনে বিল্ড জানিয়েছিল, স্ত্রী ভেরেনা নাগেলসম্যানের সঙ্গে দেড় দশকের সম্পর্কের ইতি টেনেছেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নতুন সম্পর্কে জড়িয়েছেন সাবেক আর বি লাইপজিগ কোচ নাগেলসম্যান। সম্প্রতি স্পেনের পর্যটন দ্বীপ ইবিজায় বিল্ডের সেই নারী সাংবাদিকের সঙ্গে তার কিছু ছবি ফাঁস হয়। এরপরই ওই সাংবাদিককে বায়ার্নের কাভারেজ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিল্ড।
মূলত ‘স্বার্থের দ্বন্দ্বের’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) কারণেই বিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত দুই বছর ধরে বিল্ডের বায়ার্ন কাভারেজের অংশ ছিলেন লেনা উরজেনবার্জার। বায়ার্নের আগে বিল্ডের হয়ে আরেক বুন্দেসলিগা ক্লাব ওয়ের্ডার ব্রেমেনেরও কাভারের দায়িত্ব ছিলেন তিনি।
বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণ কোচদের অন্যতম নাগেলসম্যান। আর বি লাইপজিগে তার অসাধারণ কোচিং নজর কেড়েছিল সবার। বেশ কিছু ইংলিশ ক্লাব তাকে সে সময় কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহও দেখিয়েছিল। তবে নাগেলসম্যান নিজ দেশ জার্মানিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, ২০২১ সালে হান্সি ফ্লিকের বিদায়ের পর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন তিনি।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



