বিএনপির ষড়যন্ত্র কোনদিনই সফল হবে না: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিএনপির ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘মৌলবাদ, জঙ্গিবাদ ও রাজাকারের উত্থান বাংলার যুবসমাজ, তরুণ সমাজ এবং এই প্রজন্ম রুখবেই রুখবে। আজ বিএনপি যে ষড়যন্ত্র করছে, তা কোনোদিনই সফল হবে না। দেশের জনগণ তাদের রুখে দেবে।’
সোমবার বিকালে ফরিদপুরের ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষক বন্ধুদের সমন্বয়ে কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সঙ্গে শেখ হাসিনার চিন্তা চেতনা মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে আজকে স্মার্ট বাংলাদেশের স্লোগান সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকে। এটা কি কেউ ভাবতে পেরেছিল বাংলাদেশ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। যা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, কোন কর্মসূচি দিলেই জনপ্রিয় হয় না। ৬ দফার আগে অনেক দফা হয়েছিল। কিন্তু সফল হয়নি। যখন ছয় দফা দেয়া হয় তখন বাঙালির হৃদয়ে ঝংকার তুলেছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশ এক দফায় পরিণত হয়ে স্বাধীনতা পায়।
বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায়।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমূখ।
সভা শেষে ১৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি