বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দুইদিন বিরতির পর আবারও দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয় নবম দফার এ অবরোধ। চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অবরোধে রোববার সকালে রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। চালকেরা বলছেন, অবরোধের দিনে অফিসের সময় ছাড়া যাত্রীও কিছুটা কম। তবে, আগের কয়েকদিনের চেয়ে সাধারণের চলাচল বেড়েছে। যাত্রী ও পথচারীরা প্রয়োজনের তাগিদে নামছেন সড়কে।
এদিকে, নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর প্রধান প্রধান পয়েন্টে রয়েছে তাঁদের অবস্থান। চলছে টহল।
অবরোধের আগে শনিবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১১টার দিকে সায়েদাবাদে গুলিস্তান-ডেমরা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাড়ে ১০ টার দিকে আগারগাঁওয়ের ভুইয়া পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি এবং ‘অবৈধ’ তফসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আগামী রোববার ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে মঙ্গলবার ৫ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে।
হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হলে এর প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ অক্টোবর থেকে কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ মোট ১৬ দিন অবরোধ এবং চারদিন হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



