বিকিনি নিয়ে কটাক্ষের জবাব দিলেন সেতারবাদক আনুশকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
পোশাক নিয়ে প্রায়ই বিদ্রূপের মুখে পড়তে হয় নারী শিল্পীদের। বিকিনি পরা ছবি পোস্ট করলে তো কথাই নেই, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় একের পর এক তির্যক মন্তব্য। এবার এমন মন্তব্যের শিকার প্রখ্যাত সেতারবাদক আনুশকা শঙ্কর। তবে দ্রুতই সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন তিনি। খবর এনডিটিভির
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন আনুশকা। এর মধ্যে রয়েছে তাঁর বিকিনি পরা ছবিও। এই ছবিগুলোয় তাঁতে উদ্দেশ্য করে যেসব তির্যক মন্তব্য করা হয়েছে, সেগুলোও ভাগ করে নেন রবিশঙ্করের কন্যা।
একজন মন্তব্য করেছেন, ‘ভারতের শাস্ত্রীয় সংগীত খুবই পবিত্র। কিন্তু এর সঙ্গে এই পোশাক মানানসই নয়।’ আর একজন লিখেছেন, ‘আপনার ওপর এমনিতেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তাই আপনার ক্লিভেজ দেখানোর কোনো প্রয়োজন নেই।’
এর উত্তরে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন, শরীরটা তাঁর। তাঁর শরীর নিয়ে অন্য কারও মন্তব্য করার কোনো অধিকার নেই।
সেতারশিল্পী লিখেছেন, ‘এটা একটা শরীর। এর মধ্যে বিশেষ কিছু নেই। তবে পাশাপাশি এই শরীরের কিছু চমকপ্রদ অভিজ্ঞতা রয়েছে। আমি যখন ভাবি, আমার এই শরীরের ওপর দিয়ে কী কী গিয়েছে, আমি সত্যিই কৃতজ্ঞতা বোধ করি।’
দীর্ঘ পোস্টে আনুশকা আরও লিখেছেন, ‘এই শরীর দুই সন্তানের জন্ম দিয়েছে। শৈশবে এই শরীরের ওপরে হেনস্তা চলেছে। পুরুষদের সঙ্গে ভয়ংকর পরিস্থিতিতে পড়েছে এই শরীরই। কত অস্ত্রোপচার হয়েছে। এই শরীরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। ঋতুস্রাবের যন্ত্রণা রয়েছে। মাত্র ১১ বছর বয়স থেকে মাইগ্রেনের যন্ত্রণা রয়েছে।’ অন্যের শরীর নিয়ে যাঁরা মন্তব্য করেন, তাঁদেরই লজ্জা হওয়া উচিত বলে মনে করেন আনুশকা।
প্রখ্যাত সেতারবাদক ও সুরকার রবিশঙ্করের মেয়ে আনুশকা। নিজের কাজের জন্য দেশ-বিদেশের সমাদৃত আনুশকা এ পর্যন্ত ১১ বার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








