বিকেলে মাঠে নামছে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ছেলেদের বিশ্বকাপে বরাবরই হট ফেবারিট ব্রাজিল। বিশ্বমঞ্চে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু মেয়েদের ফুটবলে অনেকটা পিছিয়ে লাতিন আমেরিকার দেশটি। র্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে থাকলেও কখনোই নারী বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।
তবে এবার সেই অধরা সোনালি ট্রফি জয়ের মিশনে (২৯ জুলাই) বিকেলে মাঠে নামছে সেলেসাওদের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স। এর আগে, পানামাকে ৪-০ গোল বিধ্বস্ত করেছিল তারা। আর তাই এই ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ব্রাজিল।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ফ্রান্সও চাইবে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। তাই এই ম্যাচে হারলেই কিংবা ড্র করলে নক-আউটে উঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে তারা। এমন কঠিন সমীকরণে জয়ের বিকল্প নেই হার্ভে রেনারের শিষ্যদের সামনে।
এই ম্যাচে বাড়তি নজরে থাকবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আরি বোর্গেস। আগের ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্টে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তিনি। এ ছাড়া রক্ষণভাগে চমক দেখাতে পারেন অধিনায়ক রাফায়েলে।
অন্যদিকে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। কাফ মাসলের ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে না-ও দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক উইন্ডি রেনার্ডকে। সেই সঙ্গে লেস ব্লুজদের আরেক তারকা সেলমা বাচাও এই ম্যাচে থাকছেন না।
ফ্রান্সের সঙ্গে এর আগে ১১ বারের দেখায় কখনোই জিততে পারে ব্রাজিল। ফরাসি মেয়েদের ৬ জয়ের বিপরীতে ড্র হয়েছে ৫ ম্যাচে। সবশেষ চারবারের দেখায় প্রতিবারই হেরেছে সেলেসাওরা। ২০১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিলিয়ান মেয়েরা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





