বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। বিশ্বের নামকরা সব তারকাদের মিলনমেলায় পরিণত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট। ২০২৩-২৪ মৌসুমে পুরুষ ও নারী বিগ ব্যাশকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত খেলোয়াড় ড্রাফট প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
একটা সময় বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে দেখা গেলেও কয়েক বছর ধরে দেশের কাউকে প্রতিনিধিত্ব দেখা যায় না। তবে এবারের ত্রয়োদশ আসরে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রিপন মণ্ডলের সঙ্গে এই টুর্নামেন্টের মেয়েদের লিগের ড্রাফটে আছেন পেসার জাহানারা আলম।
আগামী রোববার বিগ ব্যাশ ও ওমেন বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের জন্য প্রায় ৫০০ ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। মেয়েদের বিগ ব্যাশের জন্য ১৯ দেশের ১২২ ক্রিকেটার ড্রাফটে নাম পাঠিয়েছেন। আর বিগ ব্যাশে খেলতে আগ্রহী ২৯ দেশের ৩৭৬ ক্রিকেটার।
গত আসরেও নাম দিয়েছিলেন রিপন। তার সঙ্গে ছিল দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের নামও। তবে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। নতুন আসরে পুনরায় নাম জমা দিলেন রিপন। এখন পর্যন্ত কেবল দু’টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
৯৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৭৬ উইকেট নেয়া তাইজুল কোনো বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। জাহানারা অবশ্য হংকংয়ের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগের নিয়মিত মুখ। এছাড়া ২০২০ সালে ভারতের উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়ে খেলেছেন তিনি।
বিগ ব্যাশে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। ১৪৪ ইংলিশ ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে আছেন। এরপর আছে পাকিস্তান। হারিস রউফদের মতো ৭৬ জন খেলতে চান বিগ ব্যাশে। ওয়েস্ট ইন্ডিজের ৪৫ জন আছেন লিস্টে, আফগানিস্তানের আছে ২৫ জন। এরপরই আছে দক্ষিণ আফ্রিকার ১৮ জন।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাত(১০), আয়ারল্যান্ড (৯), নেদারল্যান্ড (৮), যুক্তরাষ্ট্র (৭), ওমান (৬), নেপাল (৫) ও স্কটল্যান্ড (৪)। গ্রিস ও রোমানিয়ারও একজন করে ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











