বিছানায় পড়েছিল মায়ের মরদেহ, নিখোঁজ স্কুলপড়ুয়া মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের নাগরপুরে নিজ ঘর থেকে শাহনাজ আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২ জুলাই) বিকেলে নাগরপুর পৌর শহরের কলেজ পাড়া গ্রামের শাহনাজ আক্তারের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহনাজ আক্তারের স্কুল পড়ুয়া মেয়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের কাজ করছেন পুলিশ।
নাগরপুর থানার পরির্দশক (তদন্ত) হাসান জাহিদ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহনাজ আক্তারের বাবা আব্দুল বাতেন বলেন, আমার মেয়ের জামাই অনেক বছর ধরে বিদেশ থাকে। তার দুই ছেলে ও এক মেয়ে। তারমধ্যে এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। শাহনাজ তার মেয়েকে নিয়ে উপজেলা সদরের কলেজপাড়া নিজ বাসায় বসবাস করত।
আব্দুল বাতেন আরও বলেন, কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না। বিকেলে মেয়ের সঙ্গে কথা হয়েছে। ফজরের নামাজের পর মেয়েকে ফোন দিয়ে আর পায়নি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ রয়েছে। তবে কেউ হত্যকাণ্ড ঘটিয়ে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে সন্দেহ হচ্ছে।
শাহনাজের বাসার ভারাটিয়া অপু আক্তার বলেন, দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে দেখতে পাই চার তলার দরজা খোলা। শাহনাজ আপার মরদেহ খাটের ওপর পরে রয়েছে। তার মেয়ে রুমে নেই। পরে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে ওই নারীর মরদেহ উদ্বার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া তার মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







