ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৩৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফোন রিসিভ করলে শোনা যাবে —‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এই বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।

তিনি আরও জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ফোনে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। অপারেটরগুলোর এত মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েক দিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। ভয়েস মেসেজটি ৪৯ সেকেন্ডের। নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান তিনি।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়