বিটরুট চাষে কৃষক দম্পতির সাফল্যের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
কৃষিনির্ভর উত্তরের জনপদ গাইবান্ধা। সারাবছর এ জনপদের উর্বর মাটিতে বিভিন্ন ফসল চাষ হয়। এবার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে কৃষক দম্পতির। ধানসহ প্রচলিত অন্য আবাদের পরিবর্তে তারা জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করেছেন ভিনদেশি সবজি বিটরুট।
বিটরুটের গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রঙে ভিন্নতা আছে। পাতা সবুজ ও লালচে ধরনের। নিচের মূল অংশটি দেখতে গাঢ় গোলাপি বা লালচে বেগুনি রঙের। বিভিন্ন পুষ্টি ও ওষুধিগুণ সম্পন্ন সবজিকে সুপারফুডও বলা হয়। শীতকালে উৎপাদন বেশি হলেও সব সময়ই এর দেখা মেলে। দামও সারাবছর ভালো পাওয়া যায়। তাই ২০ শতক জমিতে বিটরুট চাষ করে সাড়া ফেলেছেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুপারির ভিটা গ্রামের ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম।
ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম জানান, দীর্ঘদিন ধরে ধান, পাটসহ প্রচলিত বিভিন্ন কৃষিপণ্য আবাদ করেছেন তারা। কোনো চাষেই তেমন লাভবান হতে পারছিলেন না। তবে বিটরুট চাষে তিন মাসের ব্যবধানে অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভে খুশি তারা।
মাহফুজা বেগম বলেন, ‘ছেলেরা রাজি হলেও স্বামী অচেনা সবজি চাষে রাজি হচ্ছিলেন না। মোবাইলে দেখে এবং বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে একপর্যায়ে তিনি রাজি হন। আবাদ ভালো হয়েছে। আমাদের দেখাদেখি অনেকে বিটরুট চাষ করতে চাচ্ছেন।’
ফারুকুজ্জামান ফারুক বলেন, ‘২০ শতক জমিতে বিটরুট চাষ করি। এখন জমিতে প্রায় ১ হাজার কেজি বিটরুট আছে। সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার কাছাকাছি দামে বিটরুট বিক্রি করছি। আশা করছি লক্ষাধিক টাকার মুনাফা হবে।’
বিটরুট চাষের সাফল্য দেখে উৎসাহী পাশের বেড়াডাঙ্গা গ্রামের যুবক মেহেদী হাসান নয়ন। প্রাথমিকভাবে বাড়ির আঙিনায় বিটরুট চাষ করেছেন। আগামীতে বড় পরিসরে চাষাবাদ শুরুর কথা জানান তিনি। ‘এ সবজির চাহিদা ভালো দেখছি। দামও সারাবছর ভালোই থাকে। ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।’
কৃষি বিভাগ জানায়, বিটরুট চাষের জন্য গাইবান্ধার দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযুক্ত। মাত্র ৩ মাসেই ফলন পাওয়া যায়। এ অঞ্চলে বিটরুট চাষের অপার সম্ভাবনা আছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক দম্পতিকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এটি ব্যাপকভাবে উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



